ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের শুরুতে অফিস সহায়ক পদে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তবে তাঁর মামা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম অনুপস্থিতির বিষয়টি গোপন রেখে তাঁকে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে আসছেন। এর ফলে নজরুল ইসলাম নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন।

পরিদর্শনকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়। এ সময় শিক্ষার্থীরা জানায়, গণ-অভ্যুত্থানের পর থেকে নজরুল ইসলামকে আর বিদ্যালয়ে আসতে দেখেনি তারা।

এনামুল হক, মাঈদুল, হারুন, সিরাজুল, শাহজামাল, নান্নু ও মানিক মিয়াসহ স্থানীয় লোকজনের অভিযোগ, হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম। তাঁর স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন। তাঁদের অভিযোগ, নজরুল ইসলাম দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও প্রধান শিক্ষক হাজিরা খাতায় তাঁর উপস্থিতি দেখিয়ে বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতা করছেন।

তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে কিছুদিন ধরে তাঁকে আর দেখা যাচ্ছে না।

অভিযোগকারী শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে অফিস সহায়ক নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আগে নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কেন অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদনের কপি দেখতে চাইলে তিনি জানান, সেটি বাড়িতে রয়েছে। বিদ্যালয়ে তাঁর আত্মীয়স্বজনের ছয়জন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শন করে অফিস সহায়ক নজরুল ইসলামকে পাওয়া যায়নি। হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানস্থলে স্ত্রীর সামনে পৌর কর্মচারীকে খুন

কুড়িগ্রাম পৌর টাউনহলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রথম পর্বের অনুষ্ঠান শেষে কেয়ারটেকার মনছুরকে তাঁর স্ত্রীর সামনে সার্জিক্যাল কাঁচি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহনেওয়াজ সানির বিরুদ্ধে। আহত স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। আজ বৃহস্পতিবার ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করলেন শিক্ষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে সুপারিনটেনডেন্ট (সুপার) মো. সাইদুর রহমানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সহকারী শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার সকালে সুপারিনটেনডেন্টের কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

জনপ্রিয় টার্গেট

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্রকাশ: ০৬:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬