লংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

• রাজধানীর মেয়র প্রার্থী নিয়ে ‘মতান্তরে’ ভিন্ন চিন্তার শুরু

• আগের লংমার্চে শীর্ষ নেতারা গেলেও এবার প্রতীকী উপস্থিতি

বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে থাকলেও স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান শক্ত করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য জোটের কর্মসূচিতে সীমিত পরিসরে অংশ নিয়ে নিজেদের দলীয় কর্মসূচি ও রাজনৈতিক এজেন্ডায় গুরুত্ব দিচ্ছে দলটি। এর চোখে পড়ার মতো প্রতিফলন দেখা গেছে ১১-দলীয় ঐক্যের খুলনা অভিমুখী লংমার্চে। কয়েক দিন আগে থেকেই দলটির কয়েকজন নেতা এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলছিলেন।

গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ হয়। তবে এনসিপির কোনো নেতা এ সময় উপস্থিত ছিলেন না। অথচ এই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে পরে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা এনসিপির প্রতিনিধি হিসেবে লংমার্চের গাড়িবহরে যুক্ত হন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম আজকের পত্রিকাকে জানান, দলের রাজনৈতিক পর্ষদের তিনজন গুরুত্বপূর্ণ নেতা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ ও আরিফুল ইসলাম আদীবসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা লংমার্চে যোগ দিয়েছেন।

এনসিপি সূত্রে জানা গেছে, নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও অবস্থান স্পষ্ট করতেই জোটের কর্মসূচির বদলে দলীয় কর্মসূচিতে জোর দিচ্ছে এনসিপি। নতুন দলটির এই সিদ্ধান্তের পেছনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন একটি বড় কারণ।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের একজন নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সমঝোতায় জামায়াতের কাছ থেকে আশানুরূপ সাড়া পায়নি এনসিপি। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদকে এনসিপির প্রার্থী ঘোষণা করার পরও জামায়াত সাদিক কায়েমকে নিজেদের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়। মূলত তখন থেকেই এনসিপি ‘একলা চলো’ নীতিতে চলার সিদ্ধান্ত নেয়।

যদিও নতুন দল হিসেবে নিজেদের তুলনামূলকভাবে সীমিত সক্ষমতাসহ সার্বিক রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে এখনই জামায়াতের সঙ্গ ছাড়ার পক্ষে নন দলের বেশির ভাগ নেতা। এ অবস্থায় নিজেদের স্বাতন্ত্র্যের ওপর জোর দিতে ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের আগের দিন শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি।

দলীয় সূত্রে জানা যায়, এনসিপির কেন্দ্রীয় নেতাদের একাংশ মনে করেন, জোটের সব কর্মসূচিতে সমান গুরুত্ব ও শক্তি দিয়ে অংশ নিয়ে এনসিপি শক্তভাবে নিজেদের আদর্শিক অবস্থান গড়ে তুলতে পারছে না। জামায়াতের ছায়ায় ঢেকে যাচ্ছে। এ জন্য ওই নেতাদের মত, নিজেদের স্বতন্ত্র কর্মসূচিতে মনোযোগী হওয়া উচিত।

আতিক মুজাহিদ জানান, এনসিপি নিজেদের কর্মসূচি ও রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ চালিয়ে যাবে। আগামী নির্বাচনেও এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

একই রকম কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য এনসিপি এককভাবেই প্রস্তুতি নিচ্ছে। উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশনে এনসিপির একক প্রার্থী থাকবে। ইতিমধ্যে আমরা কিছু জায়গায় সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে এনসিপির সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছি। আমাদের নিজস্ব প্রস্তুতি চলমান।’

সরকার ৮ মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে: যশোরে গোলাম পরওয়ার

সরকার আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা করেছিল, সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র একই। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস, বিদ্যুতের সংকট তৈরি হয়েছে।

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে

জনগণ শুধু ভোটার নয়, রাষ্ট্র পরিচালনার কার্যকর অংশীদার: জেএসডি

শুধু শাসক ও সরকারের পরিবর্তন নয়, রাষ্ট্রের ক্ষমতার উৎস, কাঠামো ও চরিত্রের মৌলিক পরিবর্তন ঘটানোর আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির নেতারা বলেছেন, পুরোনো ক্ষমতা-কাঠামোর বিলোপ ঘটিয়ে অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করতে হবে।

জনপ্রিয় টার্গেট

বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়

লংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোর

প্রকাশ: ০২:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬