বাংলা কিউআর: নভেম্বর থেকে ব্যক্তির টাকা যাবে ব্যক্তির কাছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এ সময় পেমেন্ট সিস্টেম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুখপাত্র বলেন, গত জুনে চালুর পর বাংলা কিউআরে দৈনিক গড়ে প্রায় ১ লাখ লেনদেন হতো। এসব লেনদেনের গড় আর্থিক মূল্য ছিল ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে দৈনিক গড়ে ৩ লাখ ৫০ হাজার লেনদেন হচ্ছে। এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

আরিফ হোসেন বলেন, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকেরা মোবাইল অ্যাপের মাধ্যমে ৩৯ লাখ মার্চেন্ট প্রতিষ্ঠানে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা হবে। ফলে পণ্য বা সেবার মূল্য পরিশোধের পর অর্থ পাওয়ার জন্য মার্চেন্টকে আর অপেক্ষা করতে হবে না। একই সঙ্গে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বাতিল করা হচ্ছে। পাশাপাশি ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করা হয়েছে। এতে মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারের খরচ কমবে। ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো বিনা খরচে বা নামমাত্র খরচে এ সেবা দেবে।

এ ছাড়া জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে মার্চেন্ট পয়েন্টে হওয়া প্রতিটি বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত অংশের জন্য বাংলাদেশ ব্যাংক প্রণোদনা দেবে। অধিগ্রহণকারী প্রতিষ্ঠান লেনদেনের শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠান শূন্য দশমিক ২০ শতাংশ হারে এ প্রণোদনা পাবে।

এ সময় এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘অনেকে মনে করছেন, বাংলা কিউআর কোডের সম্প্রসারণে তাঁদের ব্যবসা কমে যাবে, আসলে তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। যারা বাংলা কিউআরের সঙ্গে থাকবে না, তাদের অস্তিত্বও থাকবে না।’

মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও ঝুঁকি কাটেনি, বরং জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নতুন পে স্কেল চালুর সম্ভাব্য প্রভাব সামনে রেখে পরিস্থিতি আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। তাই নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর…

বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উৎসব জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে জামিল উদ্দিন।

জনপ্রিয় টার্গেট

বাংলা কিউআর: নভেম্বর থেকে ব্যক্তির টাকা যাবে ব্যক্তির কাছে

বাংলা কিউআর: নভেম্বর থেকে ব্যক্তির টাকা যাবে ব্যক্তির কাছে

প্রকাশ: ১২:৫৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬