যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬৩ বার পঠিত হয়েছে

আটক আকাশ গাঙ্গুলী নড়াইল সদর উপজেলার ভিটেপাড়া এলাকার বিধান গাঙ্গুলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, খুলনা সদর উপজেলার দোলখোলা রায়পাড়া এলাকার বাসিন্দা সমীর কুমার রায়ের বন্ধু শাহেদ বায়ান (৬৫) একজন অস্ট্রেলীয় নাগরিক। শাহেদ বায়ানের স্ত্রী খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। এ কারণে তিনি মাঝেমধ্যে অস্ট্রেলিয়া থেকে খুলনায় বেড়াতে আসেন।

শুক্রবার শাহেদ বায়ান ঢাকা থেকে খুলনার উদ্দেশে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে রওনা হন। রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে পৌঁছালে আকাশ গাঙ্গুলী তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

শাহেদ বায়ান চিৎকার করলে ট্রেনের যাত্রী ও স্টেশনে উপস্থিত লোকজন এগিয়ে আসেন। তাঁরা আকাশ গাঙ্গুলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগটিতে একটি ল্যাপটপ, পাসপোর্ট, মুঠোফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শাহেদ বায়ানের বন্ধু সমীর কুমার রায় বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় মামলা করেছেন। আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

এক দফার আগে সাত দফা মেনে নিন: যশোরে জামায়াতের আমির

সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণকে অপমান করেছে। জনগণ তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই এর জবাব দেবে। তাই এক দফার আন্দোলনের আগে সাত দফা দাবি মেনে নিন।

এইচএসসিতে যশোরে পাসের হার ৪৪.৯২, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন

যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি কলেজ থেকে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১৫ হাজার ১৬৭ জন, মানবিক বিভাগ…

যশোর কারাগার: সাজা শেষ, তবু ফেরা হচ্ছে না ৪৩ ভারতীয়র

ভারতের উত্তর প্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার কাঁকড়ারা গ্রামের বাসিন্দা বাছুল মাঝি। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক হন তিনি। পরদিন আদালত তাঁকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন।

জনপ্রিয় টার্গেট

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

প্রকাশ: ০১:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬