ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ইডেন কলেজে সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, একটি “গুপ্ত সংগঠনের” কর্মীদের ইন্ধনে কলেজে পরিকল্পিতভাবে মব তৈরি করে ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে।
শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ও মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। কিন্তু কিছু গোপন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন ক্যাম্পাসে সংগঠিতভাবে অস্থিরতা সৃষ্টি করে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
নাসির উদ্দিন নাসির বলেন, অতীতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে সংগঠিত কিছু ব্যক্তি পরবর্তীতে নিষিদ্ধ বা বিতর্কিত ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তিতুমীর কলেজে রাতের বেলা সংঘটিত উত্তেজনাকর ঘটনার সঙ্গেও একই ধরনের গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল।
ইডেন কলেজের পরিস্থিতি নিয়ে তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেত্রীদের লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন, হেনস্তা এবং হল ছাড়ার চাপ সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করেন তিনি।
ছাত্রদলের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে “মব সন্ত্রাস” ও রাজনৈতিক হয়রানি বন্ধ না হলে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এদিকে, বিষয়টি ঘিরে ইডেন কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন মহল ক্যাম্পাসে সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

দৈনিক টার্গেট 

























