আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমালোচনা করে রিজভী অভিযোগ বলেন, ‘দলটির নেতারা কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করলেও দেশে তৃণমূল কর্মীদের হাতে বোমা তুলে দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন।’
রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গুম-খুন ও নির্যাতনের মুখেও জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির নেতা–কর্মীরা কখনো মাথা নত করেননি এবং ভবিষ্যতেও করবেন না।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

দৈনিক টার্গেট 























