ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর অবস্থানে পোশাক কারখানা মালিকেরা, রোববার থেকে ‘নো ওয়ার্ক নো পে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

• রোববার থেকে নো ওয়ার্ক নো পে ঘোষণা

• মজুরি বোর্ডের আলোচনা ব্যাহত হচ্ছে—দাবি বিজিএমইএর

কঠোর অবস্থানে পোশাক কারখানা মালিকেরা, রোববার থেকে ‘নো ওয়ার্ক নো পে’

জরুরি আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামোর প্রস্তাব দেওয়ার একদিন আগে কারখানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মালিকপক্ষ। যেসব কারখানায় মজুরি বৃদ্ধির আন্দোলনের নামে শ্রম অসন্তোষ দেখা দেবে সেখানে শ্রম আইন অনুযায়ী বিনা বেতনে ছুটি ঘোষণা করা হবে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

আজ শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে প্রায় দেড় হাজার কারখানার মালিক জরুরি শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন। বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে আসেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

পরিস্থিতি ব্যাখ্যা করে বিজিএমইএ সভাপতি বলেন, কারখানার অভ্যন্তরে কিছুসংখ্যক বিপথগামী শ্রমিক বাইরের মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নিজেরাও কাজ করছেন না, অন্যদেরও কাজে বাধা দিচ্ছেন। তাদের উসকানি ও হুমকিতে শ্রমিকেরা কার্ড পাঞ্চ করে কাজ না করে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন।

এই পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত ১৪৭টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। একদিকে পোশাক শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি চরমভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতির চরম ক্ষতি হচ্ছে। নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না।

জরুরি সভায় অংশগ্রহণকারী কারখানা মালিকেরা জানিয়েছেন, কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে মজুরি বোর্ডের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। কারখানা মালিকেরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী মালিকেরা রোববার থেকে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এবং এ ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অর্থাৎ কাজ না করলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিদের বক্তব্যের বরাত দিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, এই বিশৃঙ্খলার সঙ্গে তাদের শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু সংকট উত্তরণে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর নয়। মাঠ পর্যায়ের কর্মীদের ওপর নেতারা নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আশা করছি, সরকার দ্রুততম সময়ের মধ্যে শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।

মাহমুদ হাসান বাবু বলেন, গত ১২ / ১৩ দিন কারখানা মালিকেরা কারখানা সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ১৩ (১) ধারায় বন্ধ আছে ৫৫টি কারখানা। আজকে ৯২টি কারখানা উৎপাদন করতে পারেননি। এদের কেউ আগামীকাল ১৩ (১) দিতে চাইলে দিতে পারবে। এসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ।

এই পরিস্থিতিও আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেওয়ার কথা জানান কারখানা মালিকেরা।

বিজিএমইএ সভাপতি বলেন, কারখানা ভাঙচুর চলবে, একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ। তবুও আমরা আগামী ১৬ নভেম্বরের আলোচনায় অংশ নেব। মজুরি বোর্ডকে যদি সুশৃঙ্খলভাবে কাজ করতে দেওয়া না হয়, তাহলে সঠিক প্রস্তাব তারা কীভাবে পাবেন, কীভাবে বেতন বৃদ্ধি ঘটবে। তবে ১৬ নভেম্বরের সভাপতি মালিকপক্ষ মজুরি বৃদ্ধির প্রস্তাব জমা দেবে।

ইতিমধ্যেই মজুরি সমন্বয়ে গঠিত নতুন ন্যূনতম মজুরি বোর্ড গত সোমবার তাদের দ্বিতীয় বৈঠকে শ্রমিক পক্ষের প্রতিনিধিদের কাছ থেকে নতুন মজুরি প্রস্তাব পেয়েছে। সেখানে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন প্রস্তাব করা হয়েছে ৩২ হাজার টাকা। আগামী সোমবার মালিকপক্ষ তাদের প্রস্তাবনা জমা দেবেন। দুই প্রস্তাব পর্যালোচনা শেষে নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে স্বাধীন মজুরি বোর্ড। তবে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার বিষয়ে সব পক্ষই একমত হয়েছেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ…

সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতা, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ১৯২টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১১৫টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী…

জনপ্রিয় টার্গেট

৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

কঠোর অবস্থানে পোশাক কারখানা মালিকেরা, রোববার থেকে ‘নো ওয়ার্ক নো পে’

প্রকাশ: ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬