ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

এ দিন বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় জনপদ লন্ডভন্ড হয়ে যায়। ওই দুর্যোগে প্রায় ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটে বলে উল্লেখ করা হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম ছিল দ্বীপজেলা ভোলা। ঘরবাড়ি, গাছপালা ও গবাদিপশুর সঙ্গে ভেসে যায় অসংখ্য মানুষের জীবন। স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে হাজার হাজার পরিবার।

ঘটনার ৫৬ বছর পর সরকারি উদ্যোগে প্রথমবারের মতো এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনও দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ও জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম।

স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সেই ভয়াল রাতের স্মৃতি এখনো বেঁচে থাকা মানুষদের তাড়া করে ফেরে। দুর্যোগে প্রাণ হারানো মানুষের আত্মত্যাগ এবং উপকূলীয় জনপদের ভয়াবহ ক্ষয়ক্ষতির কথাও তাঁরা তুলে ধরেন।

বক্তারা বলেন, ১২ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে পালিত হলে উপকূলের মানুষের আত্মত্যাগ, দুর্যোগের ইতিহাস এবং উপকূলীয় অঞ্চলের সংকট ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভয়াল সেই দিনের ইতিহাস তুলে ধরার সুযোগও তৈরি হবে।

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ২২৪ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে ৬ থেকে ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলের বিস্তীর্ণ জনপদ তলিয়ে যায়। ভেসে যায় হাজার হাজার ঘরবাড়ি, গবাদিপশু, ফসলি জমি ও মাছ ধরার নৌকা।

বিশ্ব আবহাওয়া সংস্থার স্বীকৃতি অনুযায়ী, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। ১২ থেকে ১৩ নভেম্বর আঘাত হানা এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা আনুমানিক ৩ লাখ থেকে ৫ লাখ। সরকারি ও বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্নতা থাকলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম ছিল ভোলা।

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার প্রতিনিধি আলহাজ শওকাত হোসেন, বন্ধুজনের আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আমিনুল ইসলাম, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সুজনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সিপিপির টিম লিডার মো. তসলিম এবং আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক মীর মোশারেফ অমিসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর সোপান।

পরে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বনি আমীন।

সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মরণে দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করা হয়। উপকূলবাসীর দাবি, দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক (সিজেনেট) ও চেঞ্জ ইনিশিয়েটিভের উদ্যোগে উপকূলের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে ‘উপকূল দিবস’ পালিত হচ্ছে।

মনপুরায় বিয়েবাড়িতে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকতার রাঢ়ীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়…

জনপ্রিয় টার্গেট

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি

প্রকাশ: ০৬:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬