ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের মীর শপিং কমপ্লেক্স, জে এম সেনগুপ্ত রোড ও কালীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় বায়ো কেয়ার সার্জিক্যালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় হার ইউনিভার্সকে জরিমানা করা হয় ৩ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানে দুই ভোক্তার লিখিত অভিযোগেরও নিষ্পত্তি করা হয়। মীর শপিং কমপ্লেক্সের সোহাগ সুজ থেকে নতুন এক জোড়া জুতা কেনার কয়েক দিনের মধ্যে সোল উঠে যাওয়ায় এক ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই ভোক্তাকে নতুন এক জোড়া জুতা দেওয়া হয়।

হার ইউনিভার্স থেকে পণ্য কেনার পর তা পছন্দ না হওয়ায় আরেক ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই ভোক্তাকে পণ্যের মূল্য ফেরত দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধভাবে পণ্য মজুত না করার নির্দেশনা দেওয়া হয়।

আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে চাঁদপুর সদর উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেঙ্গুতে মারা গেলেন চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক ফয়সাল

চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

চাঁদপুরে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৫২

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। এ সময় ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়…

ফরিদগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা

প্রকাশ: ০৬:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬