ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিমালয়ে শামুক খেকো, গোপনচারী, শিংওয়ালা নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি জানায়, নতুন প্রজাতিগুলো ‘জিঙ্গোফ্রিস’ (Jingophrys) গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে ‘জিঙ্গোফ্রিস তানোগোগো’ (Jingophrys tanogogo), যার পরিচিতি শামুকখেকো শিংযুক্ত ব্যাঙ হিসেবে। ভারতে এই প্রথম কোনো ব্যাঙের শামুক খাওয়ার বিষয়টি শনাক্ত হলো। একই সঙ্গে ব্যাঙের এই পরিবারের মধ্যেও এমন খাদ্যাভ্যাসের প্রথম নজির এটি।

গবেষকদের মতে, ব্যাঙের বিবর্তনে হিমালয়ের ভূমিকা আগে যতটুকু ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবিষ্কারটি অঞ্চলটিকে জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ, অথচ তুলনামূলকভাবে উপেক্ষিত কেন্দ্র হিসেবে তুলে ধরেছে।

গবেষণাটির নেতৃত্ব দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব কম্পারেটিভ জুওলজির গবেষক ড. সোনালি গার্গ। তাঁর সঙ্গে ছিলেন জেমস হ্যাঙ্কেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের এসডি বিজু, তাগে তাজো ও রাধাকৃষ্ণ উপাধ্যায় কে। ‘টু-ফোল্ড হিডেন ডাইভার্সিটি অব ডিমিনিউটিভ হর্নড ফ্রগস’ শীর্ষক গবেষণাটি ১১ নভেম্বর রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়।

গবেষক এসডি বিজু বলেন, নতুন প্রজাতিগুলোর কয়েকটি অত্যন্ত গোপনচারী। প্রত্যন্ত বনাঞ্চলে প্রজনন মৌসুমের অল্প কিছু সময়েই এদের দেখা মেলে। এসব ব্যাঙের জীবনধারা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।

ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, কয়েক মিলিয়ন বছর ধরে হিমালয় পর্বতমালার উত্থান এবং এশীয় মৌসুমি বায়ুর বিকাশের সঙ্গে সঙ্গে এসব ব্যাঙ দ্রুত বিবর্তিত হয়ে একাধিক প্রজাতিতে বিভক্ত হয়েছে।

নতুন পাঁচটি প্রজাতির নাম রাখা হয়েছে তানি, তানো গোগো, সিয়াং, হার্ডি এবং উ-লারসন শিংযুক্ত ব্যাঙ। স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা ও জ্ঞান এই আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তানি জনগোষ্ঠীর নামে রাখা হয়েছে ‘জিঙ্গোফ্রিস তানিতাতি’। স্থানীয় আপাতানি ভাষায় ‘তাত্তি’ শব্দের অর্থ ব্যাঙ।

গবেষকদের মতে, পূর্ব হিমালয়ের বিশেষ করে অরুণাচল প্রদেশের মতো স্বল্প গবেষিত এলাকায় আরও অনুসন্ধান চালালে অজানা বহু প্রজাতির সন্ধান মিলতে পারে।

রাজধানীর আকাশে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

নিউজিল্যান্ডে ৪৩ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডে ৪৩ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের দুর্গম পূর্ব উপকূলে আটকে পড়ে ৪৩টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, উপকূলের পাথুরে এলাকায় আটকে পড়া তিমিগুলোকে উদ্ধারে স্বেচ্ছাসেবক ও বন্য প্রাণী সংরক্ষণকর্মীরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কোনো তিমিকেই বাঁচানো সম্ভব হয়নি।

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতা বাড়িয়েছে চীন

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর টেকসই ব্যবহারে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি কিছু বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার চায়না ইনস্টিটিউট ফর মেরিন অ্যাফেয়ার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে…

জনপ্রিয় টার্গেট

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

হিমালয়ে শামুক খেকো, গোপনচারী, শিংওয়ালা নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান

প্রকাশ: ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬