ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান অনুপস্থিতিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের সংখ্যা চারটি। এ ছাড়া অনাপত্তি প্রদান করা হয়েছে ৫৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে। এর মধ্যে সম্প্রচারে রয়েছে ৩৯টি। অনাপত্তি প্রদান করা আইপি টিভির সংখ্যা ১৬টি।

প্রতিমন্ত্রী জানান, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন কোনো আবেদন পাওয়া গেলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়ে থাকে।

বিএনপির এমপি রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিটিভিকে লাভজনক করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে সেলিব্রেটি অভিনয় শিল্পীদের দ্বারা অভিনীত বিশেষ নাটক, ধারবাহিক নাটক, দেশে নির্মিত কার্টুন, ডাবিংকৃত কার্টুন, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল (তুর্কি/ইরানি) ইত্যাদি অনুষ্ঠান কেনা বা সংগ্রহণ করে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার অনুষ্ঠান নির্মাণ বা সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এ সবল অনুষ্ঠান ক্রয় করে বিটিভিতে প্রচার করার মাধ্যমে বিটিভির দর্শক প্রিয়তা এবং রাজস্ব আয় উভয়ই বৃদ্ধি পাবে।

জামায়াতের সংসদ সদস্য আব্দুস সাত্তারের প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ইতিমধ্যে তথ্য কমিশন গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।

সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রস্তাবিত সংশোধনী আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পেশাগত মানোন্নয়ন ও পরিচিতি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এ লক্ষ্যে বার কাউন্সিলের মতো সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডাটাবেইস তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ প্রকাশ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ণ হয় এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত, আদেশ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

সম্পূরক প্রশ্নে বিএনপির এমপি জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলায় ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। তাঁরা ভুয়া আইডি খুলে বিভিন্নভাবে সরকারেরও ক্ষতি করছেন। বিষয়টি নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ বিষয়ে শুধু সংসদ সদস্যরাই নন, সাধারণ মানুষ ও বিভিন্ন পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ডিআরইউ, বিএফইউজে, ডিইউজে, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ওকাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা এবং পরামর্শ নেওয়া হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এসব সংগঠনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। কারা সাংবাদিক হবেন, সে বিষয়ে সাংবাদিকদের সংগঠনগুলো প্রস্তাব দিলে তা ভালো হবে বলে আমরা মনে করি। কারণ, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকার নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়। আমরা বাক্‌স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: নাহিদ

সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’

অপরাধ দমনে বাংলাদেশ-আমিরাত সহযোগিতা জোরদারে আলোচনা

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।

জনপ্রিয় টার্গেট

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬