ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলায় দুই দিনের রিমান্ডে ডেভিড ইমন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বয়স ২৫ বছর। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তথ্যমতে, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। একাধিক হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম টাইগারপাসে এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি ফুটেজে মিলতে পারে রহস্য

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুলতান শিকদার এবং মায়ের নাম মমতাজ বেগম বলে পুলিশ জানিয়েছে।

যুবকের হাত বাঁধা লাশ ঝুলছিল ৩০ ফুট উঁচু গাছে

চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের প্রায় ৩০ ফুট উঁচুতে হাত বাঁধা অবস্থায় অটোরিকশাচালক নুরুল আবছারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার চরলক্ষ্যা ইউনিয়নের সিপাহীর গাছবাগান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

খেলতে গিয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল পাঁচ বছরের শিশু সাইম। পাশেই একটি ভবনে ছিল ঢাকনাবিহীন সেপটিক ট্যাংক। খেলতে গিয়ে হঠাৎ সেই ট্যাংকে পড়ে যায় শিশুটি। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ।

জনপ্রিয় টার্গেট

রয়টার্স জরিপে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের শীর্ষ চারে ভ্যান্স, রুবিও, অসফ ও বুটিজিজ

চাঁদাবাজি মামলায় দুই দিনের রিমান্ডে ডেভিড ইমন

প্রকাশ: ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬