গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তাঁর ছেলে আমানুল্লাহ (২৬)।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম জানান, তাঁতীপাড়া এলাকায় বাবা-ছেলে মাদক নিয়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা এবং আরও কয়েকটি সামগ্রী উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা করা হবে। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় অটোরিকশাচালকসহ দুই তরুণ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুই হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নেত্রকোনায় সাড়ে তিন কোটি টাকার ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে সদ্য বদলি হওয়া জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের বিরুদ্ধে।
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। অনলাইন প্রতারণাসহ সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
দৈনিক টার্গেট 



















