শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

আরএমপি বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রচারের তথ্য পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন ধরনের উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছবি, পোস্টার ও কনটেন্টও পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল।

এ ছাড়া মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় দণ্ডবিধি আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুয়া ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার আমলি আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়।

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

রাজশাহীর ৯টি উপজেলা সরকারি কলেজের শিক্ষার্থীরা এবার এইচএসসিতে ভালো ফল করতে পারেননি। ছয়টি কলেজের ফল শিক্ষা বোর্ডের গড় পাসের হারের চেয়ে কম। তবে তিনটি কলেজ তুলনামূলক ভালো করেছে। ২০১৮ সালে এই ৯টি কলেজ জাতীয়করণ করা হয়।

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দুই মাস পিছিয়ে গেলে তা আজীবনের জন্য অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘যদি দুই মাস পেছায় রাকসু, আর আজীবনে রাকসু নির্বাচন হবে না, যদি না আরেকটা গণ-অভ্যুত্থান হয়।’

জনপ্রিয় টার্গেট

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৪:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬