ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই সাবেক ছাত্রনেতার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার সকালে তাঁকে ওয়ার্ডে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সজীব তানভীর।
সজীব তানভীর বলেন, বর্তমানে মেঘমল্লার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। তাঁকে চাপমুক্ত রাখতে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ওয়ার্ড থেকে দ্রুত তাঁকে কেবিনে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তানভীর। মেঘমল্লারের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
এর আগে গত মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে মেঘমল্লারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয় বলে জানিয়েছিলেন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না।
বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ জানিয়ে কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমানোর তথ্য দিয়েছিলেন চিকিৎসকেরা। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
এর মধ্যে শুক্রবার দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরার তথ্য জানান সজীব তানভীর। পরে শুক্রবার রাতে তিনি জানান, জ্ঞান ফেরার পর থেকেই মেঘমল্লারের কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন।
আয়োজকেরা জানান, ৪৯টি স্কুলের ২ হাজার ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯টি স্কুলের ১ হাজার ৭৬৬ জনকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয়। বাকি ১০টি স্কুলের ৩৫৪ জন শিক্ষার্থীর পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকদের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩৮১ জন ‘শুভেচ্ছা’, ৬৫৪ জন ‘অভিনন্দন’ এবং ৮৫ জন
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন শহীদনগরের ৩ নম্বর গলির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। তিনি জজকোর্টের আইনজীবী ছিলেন। তবে নিয়মিত কোর্টে যেতেন না।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নবীন বরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের…
দৈনিক টার্গেট 























