হেডিংলি ও লর্ডসে বাজেভাবে হারের পর দলের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাতজন ক্রিকেটারের পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বাবরের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর দাবিও উঠেছে।
এমন পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে বাবরের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আথারটন। স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, ‘আমি মনে করি, একজন অধিনায়ক হিসেবে বাবর আজমের জন্য বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। এই কাঠামোয় তার কিংবা পাকিস্তানের যেকোনো অধিনায়কেরই আসলে কতটা কর্তৃত্ব আছে?’
বর্তমান ক্রিকেটে অধিনায়কদের হাতে আগের মতো সর্বময় ক্ষমতা না থাকলেও দলের ভেতরে তাদের কিছুটা কর্তৃত্ব থাকা প্রয়োজন বলে মনে করেন আথারটন, ‘এটা ঠিক যে, এখনকার দিনে অধিনায়ক সর্বময় ক্ষমতার অধিকারী নন। ৩০ বছর আগের সময়ে ফিরে যাওয়া সম্ভব নয়, যখন অধিনায়কেরাই হয়তো সবকিছু নিয়ন্ত্রণ করতেন। তবে দলের ভেতরে তাদের কিছুটা কর্তৃত্ব তো থাকতেই হবে। যা ঘটেছে, এরপর এখন আপনি ওই দলকে কীভাবে নেতৃত্ব দেবেন?’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানে হারের পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে পরাজিত হয় তারা। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় টেস্টে নামবে পাকিস্তান।
এজবাস্টনে আগামী ৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাকিস্তান। হতাশাজনক পারফরম্যান্স এবং দলের সাম্প্রতিক পরিবর্তনের হাওয়ায় সে ম্যাচে বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সফরকারীদের জন্য।
তবে শেষ টেস্টে জেতাই পাকিস্তানের জন্য একমাত্র সমাধান মনে করছেন না আথারটন। পিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আথারটন বলেন, ‘এ ক্ষেত্রে নয়। কারণ দীর্ঘমেয়াদে এর যে ক্ষতি হবে, সেটাই বড় বিষয়। খেলোয়াড়দের এভাবে পরিচালনা করার কোনো মানে নেই এবং এভাবে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনাও গড়ে তোলা সম্ভব নয়।’
বয়সের নথিতে অসঙ্গতির কারণে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একই অভিযোগে দেশটির সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রবি কুমারসহ আরও ৬৪ ক্রিকেটারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।
উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশাজনক। টানা দুই ম্যাচে হার, গোল করতে না পারা এবং দলের বিবর্ণ পারফরম্যান্স—সব মিলিয়ে শেষ পর্যন্ত কোচ জেরার্ড জোন্সের ওপরই কোপ পড়েছে। সিরিয়ার কাছে ৩–০ গোলে হারের পরপরই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ
দক্ষিণ কোরিয়ার এক নারী রেফারির বিরুদ্ধে জি সো-ইউনকে অপমানসূচক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার সেই রেফারির শাস্তি হতে যাচ্ছে বলে জানা গেছে।
দৈনিক টার্গেট 

























