মেসিকে বসিয়ে রাখার ব্যাখ্যা দিলেন কোচ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ওভিয়েদোতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে পৌঁছে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড গ্রহণ করেন মেসি। চার দিনের মাথায় তাঁকে মাঠে নামতে হয়েছে। বাংলাদেশ সময় আজ ভোরে নিউজার্সির স্পোর্টস ইলাসট্রেটেড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রেডবুল নিউইয়র্ক-ইন্টার মায়ামি। ৫৫ মিনিটে রিকোয়েলমে ফিলিপিকে উঠিয়ে মেসিকে নামান গঞ্জালেস।

মেসিকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন গঞ্জালেস। রেডবুল নিউইয়র্কের কাছে ২-০ গোলে হারের পর ইন্টার মায়ামি কোচ ইএসপিএনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আগে থেকেই আমাদের মধ্যে সমঝোতা হয়েছিল। স্বাভাবিকভাবেই, তাকে দীর্ঘ ও ব্যস্ত একটি যাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছে। সময় অঞ্চলের পরিবর্তন, তাপমাত্রার তারতম্য এবং এ ধরনের আরও অনেক বিষয়ের মুখোমুখি হতে হয়েছে।’

আগামী দুই সপ্তাহের মধ্যে ইন্টার মায়ামিকে খেলতে হবে তিন ম্যাচ। যার মধ্যে নু স্টেডিয়ামে এমএলএসে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে সিনসিনাটির বিপক্ষে খেলবে মায়ামি। ৭ নভেম্বর পর্যন্ত যে তিন ম্যাচ খেলবে মায়ামি, সেই তিনটিই এমএলএসের। সেদিন ভোরে শার্লটের বিপক্ষে খেলতে নামবে মায়ামি। এর আগে ২ নভেম্বর নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।

গত ৭ অক্টোবর আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দুই অ্যাসিস্ট ও এক গোল করেছেন। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। অ্যাসিস্ট করেছেন ৬৯ গোলে।

বাংলাদেশের সাফ মিশন শুরু, হামজা আসবেন কবে

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ নভেম্বর, ভুটানের বিপক্ষে। কিন্তু টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকছেন না হামজা চৌধুরী। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে এই মিডফিল্ডারকে ছাড়াই প্রথম ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। হামজা ঢাকায় পৌঁছাতে পারেন ৮ বা ৯ নভেম্বর। সব

এল ক্লাসিকোর আগে রিয়ালের তিন ফুটবলারকে নিয়ে সতর্ক বার্সা

এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, এনদ্রিক ও ইয়ান দিয়োমান্দেকে নিয়ে সতর্ক বার্সেলোনা। প্রতিপক্ষের এই তিন খেলোয়াড়ের সামর্থ্য স্বীকার করে পুরো ম্যাচে মনোযোগ ধরে রাখার ওপর জোর দিয়েছেন বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সি।

বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আর্জেন্টিনার ফুটবলার

বিশ্বকাপ চলাকালে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেস। সমর্থকদের ক্ষোভের কারণ বুঝতে পেরে নিজের মন্তব্যের ধরন ও সময় নিয়ে ভুল স্বীকার করেছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

মেসিকে বসিয়ে রাখার ব্যাখ্যা দিলেন কোচ

প্রকাশ: ১২:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬