আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

শুক্রবার ম্যাচের ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি কিক থেকে হেড করার চেষ্টা করেন রোনালদো। বলটি তাঁর মাথায় স্পষ্টভাবে লেগেছিল কি না, তা নিয়ে সংশয় রয়েছে। শেষ পর্যন্ত আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে বল জালে আশ্রয় নেয়। গোলের পর নিজের চিরচেনা সিউ উদ্‌যাপনে মাতেন রোনালদো।

সৌদি প্রো লিগের হিসাবে, এটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮২তম গোল। অর্থাৎ, পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৮ গোল। তবে অপটা গোলটিকে আত্মঘাতী হিসেবে নথিভুক্ত করায় সেই হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচের পর ইনস্টাগ্রামে গোল উদ্‌যাপনের একটি ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে লেখেন, ‘চলো এগিয়ে যাই।’

ম্যাচের শুরুতেই আবদুল্লাহ আল হামদানের গোলে এগিয়ে যায় আল নাসর। রোনালদোর বিতর্কিত গোলটি ব্যবধান দ্বিগুণ করে। পরে থিও বংগোন্ডা আল ফয়সালির হয়ে একটি গোল শোধ করেন। ম্যাচের শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে আল নাসরের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে আল নাসর। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াদের ক্লাবটি। সমান পয়েন্ট পাওয়া আল কাদসিয়ার অবস্থান তিনে। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

শুকি ইতোফুসার গোল, তাজিকিস্তানের ক্লাবকে হারিয়ে ফর্টিসের ইতিহাস

টানা দুই ম্যাচের হারের হতাশা ছিল। ছিল আসর থেকে আগেই ছিটকে পড়ার বেদনাও। কিন্তু শেষটা অন্তত খালি হাতে হলো না ফর্টিস এফসির। এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নিজেদের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব এফসি রেগার-তাদাজকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের দলটি। এএফসির এই টুর্নামেন্টের মূল পর্বে এটিই বাংলা

আর্জেন্টিনায় কী উপহার পেয়েছিলেন নেইমার, ঘটনা ভাইরাল

সাবেক সতীর্থ লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখতে নেইমার চলে গিয়েছিলেন আর্জেন্টিনায়। আর্জেন্টাইন তারকা ফুটবলারের শেষ ম্যাচেরও ১৬ দিন পেরিয়ে গেছে। সেসময় আর্জেন্টিনার এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে জার্সি বিনিময় হয়েছিল নেইমারের। সামাজিক মাধ্যমে এটা এখন ভাইরাল।

আবাহনীকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

আবাহনীকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

লিগে আগের তিন ম্যাচে জয় পায়নি ব্রাদার্স ইউনিয়ন। চতুর্থ ম্যাচে এসে সেই অপেক্ষা ফুরাল পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজার হাত ধরে। তাঁর জোড়া গোলে আজ গোপালগঞ্জ স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স। এই হারে চলতি লিগে প্রথমবার পয়েন্ট হারানোর পর প্রথম পরাজয়েরও স্বাদ পেল আবাহনী।

জনপ্রিয় টার্গেট

আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক

প্রকাশ: ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬