যাত্রাবাড়ী ক্যামব্রিয়ানে প্রথম থেকে নবম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন । অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া।

ক্যামব্রিয়ানে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: মেধা বিকাশে অনন্য এক আয়োজন

উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০০০ থেকে ১১৩০ ও বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ করে।

শিক্ষার্থীদের সুপ্ত মেধা অন্বেষণ এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই মেধা বৃত্তির আয়োজন করে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। সকাল থেকেই অভিভাবক ও পরীক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ।

পরীক্ষা চলাকালীন হলসমূহ পরিদর্শন শেষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ বলেন, “আমাদের মূল লক্ষ্য শুধু প্রাতিষ্ঠানিক পাঠদান নয়, বরং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। এই প্রতিযোগিতামূলক পরীক্ষা কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে, যা তাদের ভবিষ্যতে এই আধুনিক বিদ্যাপীঠের সাথে যুক্ত হয়ে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সহকারী অধ্যক্ষ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এই উন্মুক্ত প্ল্যাটফর্মটি অত্যন্ত সময়োপযোগী। ক্যামব্রিয়ানের বিশ্বমানের ডিজিটাল ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী এবং সৃজনশীল শিক্ষাপদ্ধতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, আজকের এই পরীক্ষার্থীরাই আগামী দিনে আমাদের আঙিনায় নতুন আলো ছড়াবে।

পরীক্ষা শেষে অভিভাবকদের মাঝে এক দারুণ ইতিবাচক সাড়া দেখা যায়। রায়েরবাগ এলাকা থেকে আগত প্রথম শ্রেণির শিক্ষার্থী মোঃ শাহরিয়ার হোসেন সিয়ামের (রোল: ৬৪) পিতা অত্যন্ত আনন্দিত হয়ে তাঁর অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতা দেখে আমি অভিভূত। ক্যামব্রিয়ানের শিক্ষাব্যবস্থা ও আধুনিক ক্যাম্পাস যেকোনো সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আদর্শ। এই চমৎকার পরিবেশ দেখার পর আমার ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে সিয়ামকে এই স্কুলেই ভর্তি করাব, যেন সে আরও উন্নত ও আধুনিক শিক্ষার সুযোগ পেয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে আগামী ১০ অক্টোবর ২০২৬ এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ৩১ অক্টোবর ২০২৬ উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিশেষ সংবর্ধনা ও মেধা স্কলারশিপ প্রদান করা হবে।

জনপ্রিয় টার্গেট

আচমকা সাংবাদিকের বাড়িতে মাদকবিরোধী অভিযান, তদন্তে কমিটি

যাত্রাবাড়ী ক্যামব্রিয়ানে প্রথম থেকে নবম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন । অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া।

ক্যামব্রিয়ানে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: মেধা বিকাশে অনন্য এক আয়োজন

প্রকাশ: ০৪:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬