ভালো কোম্পানি আসার পথ খুলল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজের ডাইরেক্ট লিস্টিং) বিধিমালা, ২০২৬’। যা ১৮ অক্টোবর সরকারি গেজেট আকারে প্রকাশিত ও কার্যকর হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক এমডি কে এ এম মাজেদুর রহমান আজকের প্রত্রিকাকে বলেন, সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ভালো। এর ফলে সরকারি কোম্পানি, যেমন জীবন বীমা এবং সাধারণ বীমা করপোরেশন, জ্বালানি খাতের ভালো কোম্পানিগুলোর পাশাপাশি বেসরকারি খাতের কোম্পানি এখন বাজারে আসতে পারবে।

তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে পরিশোধিত মূলধনের অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এক বছরের মধ্যে বিএসইসির নির্ধারিত করপোরেট সুশাসনের শর্ত পূরণের অঙ্গীকারও দিতে হবে।

শেয়ারের দাম নির্ধারণে কোম্পানি মার্চেন্ট ব্যাংকারের সঙ্গে পরামর্শ করে নির্দেশক মূল্য ঠিক করবে। এ জন্য অন্তত দুটি মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করতে হবে—যার একটি অ্যাবসলিউট, অন্যটি রিলেটিভ ভ্যালুয়েশন। প্রথম দিন শেয়ার বিক্রির সর্বনিম্ন দাম নির্দেশক মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম রাখতে হবে।

প্রথম লেনদেনের দিন প্রথম দুই ঘণ্টা বিনিয়োগকারীরা শেয়ার কেনার দরপ্রস্তাব দিতে পারবেন। এ সময়ে উদ্যোক্তা বা বিক্রির প্রস্তাবকেরা বিক্রির আদেশ দিতে পারবেন না। দুই ঘণ্টা শেষে বিক্রির আদেশ দেওয়া যাবে।

বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিক্রির ৩০ কার্যদিবসের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোট বিক্রি হওয়া শেয়ারের ১ শতাংশের বেশি কিনতে পারবেন না। প্রথম দুই কার্যদিবসে একক আদেশে ১০০টির কম বা ১ হাজারটির বেশি শেয়ার কেনার নির্দেশ গ্রহণ করা হবে না। প্রথম দিন থেকে এক বছর পর্যন্ত প্রস্তাবকেরা কোম্পানির শেয়ার কিনতে পারবেন না। নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁরা নিজেদের হাতে থাকা শেয়ারের ৫০ শতাংশের বেশি বিক্রি করতে পারবেন না।

শাকিল রিজভী বলেন, এ বিধিমালার বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে নতুন কোম্পানির শেয়ারের দাম কী হবে, এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের।

ডিবিএর আলোচনা: দুই মাসে পুঁজিবাজারে আস্থা ফেরাবে কমিশন

কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের

পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা সিটি গ্রুপের

দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করতে যাচ্ছে শিল্পগোষ্ঠীটি।

চীনা চিপ নির্মাতা কোম্পানির অভিষেকেই শেয়ারের মূল্য বাড়ল ৪৭০ শতাংশ

চীনের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংশিন মেমোরি টেকনোলজিসের (সিএক্সএমটি) শেয়ার সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিনির্ভর স্টার মার্কেটে তালিকাভুক্তির প্রথম দিনেই ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। নজিরবিহীন এই উত্থানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান…

জনপ্রিয় টার্গেট

ভালো কোম্পানি আসার পথ খুলল

প্রকাশ: ০১:২০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬