আজ বৃহস্পতিবার বিএডিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর তারেক রহমানের সরাসরি নির্দেশনায় বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন।
এ বিষয়ে আগামীকাল সকাল ১০টায় কৃষি ভবনের সেমিনার হলে একটি সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মকর্তারা জানান, বিএডিসিতে দীর্ঘদিন ধরে স্কেল ভেটিং বাস্তবায়নের প্রচেষ্টা চলছিল। অবশেষে স্কেল ভেটিংয়ের আদেশ জারি হলেও এতে বিভিন্ন পদের গ্রেড অবনমন এবং পদোন্নতির ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।’ তিনি জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ…
নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দিয়েছে বাংলাদেশ…
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বিশেষায়িত ইউনিটে জবাবদিহি ও স্বচ্ছতার ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হলে তাঁর বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য কী ধরনের কাঠামো থাকবে, তা বিলে উল্লেখ করা হয়েছে। তিনি বিরোধী দলের সদস্যদের সংসদীয় স্থায়ী…
দৈনিক টার্গেট 





















