তাহসিফ হত্যা মামলা: আবার ৩ দিনের রিমান্ডে দীপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

৪ দিনের রিমান্ড শেষে দুপুরের পরপরই দীপকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এরপর গত ৩১ অক্টোবর তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। তাঁর জুনিয়র ও বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গত ৩১ অক্টোবর সকালে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম।

মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও তাহসিফকে তাঁর জুনিয়র ও বন্ধু দ্বীপ বাসা থেকে ডেকে নিয়ে গেছেন এজাহারে এ কথা উল্লেখ করা হয়েছে।

পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়েছ, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হত্যা মামলা। মামলার ঘটনায় মৃত তাহসিফ সৌরি ঘটনার পূর্বে তদন্তে সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩) ও এক তরুণীর (১৯) সঙ্গে ঘোরাফেরাসহ বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। এযাবৎ পর্যন্ত প্রাপ্ত তথ্যের আলোকে প্রকাশ পায় যে, মৃত তাহসিফকে মৃত্যুর পূর্বে শেষ বারের মতো তদন্তে সন্দিগ্ধ আসামীদ্বয়ের সঙ্গে দেখা গিয়াছে। এই অবস্থায় গ্রেপ্তারকৃত তদন্তে সন্দিগ্ধ আসামীদ্বয় কোনো না কোনোভাবে অত্র মামলার ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন মর্মে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

এর আগে দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, সিসিটিভি ফুটেজে দীপের উপস্থিতি ও তাঁর গতি বৃদ্ধি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, তাঁর ব্যবহৃত মোবাইলের তথ্য উদ্ধার, মৃত তাহসিফের সঙ্গে রাতে একসঙ্গে কাটালেও ১০ মিনিট অন্যত্র সরে গিয়ে কি করেছেন তা জানা, আরও আলামত উদ্ধার, ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করার জন্য আরও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য ঘটনার রাতে তাহসিফ ও দ্বীপের সঙ্গে ঘোরাফেরা করা সেই তরুণীও রিমান্ডে রয়েছেন। গত ১ অক্টোবর তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

সাভারে পোশাকশ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

বিকেল সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। পরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২১৯১ মামলা, সবচেয়ে বেশি উত্তরা-গুলশানে

ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। যানবাহন চালক ও সংশ্লিষ্টদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিল

মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এ মিছিল বের করেন। তাঁরা জানান, দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতেই তাঁদের এই কর্মসূচি।

জনপ্রিয় টার্গেট

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

তাহসিফ হত্যা মামলা: আবার ৩ দিনের রিমান্ডে দীপ

প্রকাশ: ০৪:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬