ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৩টা ৪২ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটি ফিরিয়ে নেওয়া হচ্ছে।

দৈনিক টার্গেট 






















