প্রাণ হারালেন সেই স্প্যানিশ ফুটবলার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

সোমবার সেগুন্দা ডিভিশনে আন্দোরার বিপক্ষে ম্যাচে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন দে মিগেল। বল ক্লিয়ার করতে গিয়ে দ্রুতগতিতে তাঁর সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোরার গোলরক্ষক জেসুস ওওনো। ঘটনার পরপরই লাল কার্ড দেখিয়ে ওওনোকে মাঠ থেকে বের করে দেন রেফারি।

মিগুয়েলের চোটের ভয়াবহতা বুঝতে পেরে মাঠ ছাড়তে থাকা ওওনোও ফিরে আসেন তাঁর কাছে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় মিগুয়েলকে। শুরুতে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছিল।

তবে রাতের দিকে তাঁর অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে মৃত্যুর খবর দেয় সিডি তেনেরিফে। ক্লাবটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর যন্ত্রণায় বিদীর্ণ, গলায় কান্না আটকে আছে, কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ঘটনাটি সত্যি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। এই উপচে পড়া দুঃখের অনুভূতি প্রশমিত করার মতো কিছুই নেই। আমরা তাঁর শোকে বিধ্বস্ত পরিবারের পাশে আছি, তাঁর প্রিয়জনদের পাশে আছি, পাশাপাশি আজ এই নিষ্ঠুর পরিণতিতে কান্নায় ভেঙে পড়া তেনেরিফের সমর্থকদের পাশেও আছি।’

মিগুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আন্দোরাও। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমরা শোকাহত, আমাদের হৃদয় ভেঙে গেছে। হেসুস দে মিগেলের পরিবার, তাঁর সব সতীর্থ, বন্ধু এবং সিডি তেনেরিফের প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সমবেদনা।’

স্পেনের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও মিগুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। রিয়াল মাদ্রিদ তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানিয়েছে। বার্সা বলেছে, ‘এই মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’

দে মিগেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তাঁর সতীর্থ, ক্লাব ও ফুটবলপ্রেমীরা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্পেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল ক্লাব।

ব্যালন ডি’অরের ভোট নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ইয়ামালের বাবার

ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই। পুরস্কারের দৌড়ে ছেলের তৃতীয় হওয়া মেনে নিতে না পেরে কিলিয়ান এমবাপ্পেকে ভোট দেওয়া স্প্যানিশ ভোটারদের সমালোচনা করেছেন তিনি।

হঠাৎ পিছিয়ে গেল এশিয়ান কাপ

হঠাৎ পিছিয়ে গেল এশিয়ান কাপ

আঞ্চলিক পরিস্থিতি ও ভ্রমণসংক্রান্ত জটিলতা বিবেচনায় ২০২৭ এএফসি এশিয়ান কাপের সূচি পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)

জনপ্রিয় টার্গেট

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

প্রাণ হারালেন সেই স্প্যানিশ ফুটবলার

প্রকাশ: ০৪:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬