ভারত সিরিজের মাঝপথে আরও এক দফা ধাক্কা খেল নিউজিল্যান্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান ছিটকে গেছেন পুরো ওয়ানডে সিরিজ থেকেই। ডেভন কনওয়ের ব্যাপারটা আপাতত এক ম্যাচের। দুর্ঘটনা তিনি বাঁধিয়েছেন আজই। প্রথম ওয়ানডের আগের দিন অকল্যান্ডের ইডেন পার্কে অনুশীলনের সময় কনওয়ের সঙ্গে সংঘর্ষ হয় হেনরির। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘর্ষের পরপরই দুজনকে মাঠে উপস্থিত চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দেন। এরপর কনওয়েকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য জরুরি বিভাগে (এ অ্যান্ড ই) নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর তাঁর কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা ধরা পড়ে।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ৩-২ ব্যবধানে। দুই দল ওয়ানডে সিরিজেও খেলবে পাঁচ ম্যাচ। আগামীকাল অকল্যান্ডে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েলিংটনে ৭ নভেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে হ্যামিল্টনের মাঠে গড়াবে ১০ নভেম্বর। শেষ দুই ওয়ানডের ভেন্যু মাউন্ট মঙ্গানুই। ১৩, ১৫ নভেম্বর হবে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে। তারপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-নিউজিল্যান্ড।

বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করবেন নাহিদা আক্তার।

স্পিন উইকেটে খেলে যেভাবে নিজেদের ফাঁদে পড়ে বাংলাদেশ

বিসিবির গ্রাউন্ডস বিভাগের নীতিনির্ধারকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খানিকটা সংশয় নিয়ে একটি বিষয়ে পরিষ্কার হতে চেয়েছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হেমিং

জনপ্রিয় টার্গেট

মাদারীপুরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে অব্যাহতি

ভারত সিরিজের মাঝপথে আরও এক দফা ধাক্কা খেল নিউজিল্যান্ড

প্রকাশ: ০৩:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬