দিল্লির দূষণে ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন করতে না পারার পেছনে একাধিক কারণ উল্লেখ করে বিসিসিআইকে চিঠি দিয়েছে ডিডিসিএ। এর মধ্যে বায়ুদূষণ পরিস্থিতি সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এ ছাড়া অরুণ জেটলি স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় ম্যাচ আয়োজন নিয়েও জটিলতা রয়েছে।

তবে সংস্কারকাজের চেয়ে দিল্লির বায়ুমান নিয়ে বেশি চিন্তিত ডিডিসিএ। বছরের এই সময়ে রাজধানীতে বায়ুদূষণ সাধারণত ভয়াবহ রূপ নেয়। গত বছরের ডিসেম্বরে দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৫১। চলতি বছরের ২ নভেম্বরও প্রায় একই ধরনের দূষণ পরিস্থিতি দেখা গেছে। অতীতের অভিজ্ঞতা থেকে এবার কোনো ঝুঁকি নিতে চায় না সংস্থাটি।

এ বিষয়ে ক্রিকবাজকে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, ‘সংস্কারকাজের চেয়েও দিল্লির একিউআইয়ের কারণে আমরা ম্যাচটি সরিয়ে নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’

দিল্লিতে বায়ুদূষণের কারণে ক্রিকেটারদের ভোগান্তির পুরোনো অভিজ্ঞতাও রয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার একটি টেস্ট ম্যাচে বায়ুদূষণের কারণে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারকে মাঠে বমি করতে দেখা গিয়েছিল। ডিডিসিএ এবার সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চায়। এ কারণে আগামী বছর অন্য কোনো সময়ে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ১৩ ডিসেম্বর দিল্লিতে হওয়ার কথা। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে এবং তৃতীয় ম্যাচ ১৯ ডিসেম্বর আহমেদাবাদে নির্ধারিত রয়েছে। দিল্লি থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হলে বিসিসিআইকে নতুন করে সিরিজের সূচি সাজাতে হবে।

এর আগে ম্যাচটির ভেন্যু পরিবর্তনের খবর নাকচ করে দিয়েছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। গত ১২ অক্টোবর তিনি জানিয়েছিলেন, দিল্লি থেকে ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত বোর্ড নেয়নি।

বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করবেন নাহিদা আক্তার।

স্পিন উইকেটে খেলে যেভাবে নিজেদের ফাঁদে পড়ে বাংলাদেশ

বিসিবির গ্রাউন্ডস বিভাগের নীতিনির্ধারকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খানিকটা সংশয় নিয়ে একটি বিষয়ে পরিষ্কার হতে চেয়েছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হেমিং

জনপ্রিয় টার্গেট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

দিল্লির দূষণে ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা

প্রকাশ: ০২:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬