পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, ভোরের দিকে সেনহাটি ৭নং ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পরে মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।
কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন মনিরুল ইসলাম। মুড়ির প্যাকেটটি ঘরের ভেতর মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

দৈনিক টার্গেট 
























