ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডয়েচে ব্যাংক থেকে ট্রাম্পের কর–নথি ফাঁস, হোয়াইট হাউসের অগোচরে ধামাচাপার চেষ্টা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, ২০১৭ সালের ৩০ মার্চ ডয়েচে ব্যাংকের এক রিলেশনশিপ ম্যানেজার ভুলবশত ব্যাংকটির ১ হাজার ৫৮৬টি প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টের বছরশেষের কর বিবরণী এক গ্রাহকের হিসাবরক্ষকের কাছে পাঠিয়ে দেন। এসব নথির মধ্যে ট্রাম্পের কর বিবরণীও ছিল। পরে বিষয়টি বুঝতে পেরে ওই হিসাবরক্ষক ব্যাংককে সতর্ক করেন এবং পাঠানো ফাইলটি মুছে ফেলেন।

ঘটনাটিকে সে সময় ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছিলেন ক্রিশ্চিয়ান জেউইং। তিনি তখন ডয়েচে ব্যাংকের প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তাঁর অধীনস্থ কর্মকর্তারা ঘটনাটি গ্রাহকদের কাছ থেকে গোপন রাখার কৌশল নিয়ে কাজ শুরু করেন।

ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) এবং জার্মান সংবাদমাধ্যম ডার স্পাইজেল, ফরাসি সংবাদমাধ্যম লে মঁদ ও পেপার ট্রেইল মিডিয়াসহ বিশ্বের ২ শতাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের এক আন্তর্জাতিক জোট ডয়েচে ব্যাংকের ফাঁস হওয়া লাখ লাখ নথি বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণ থেকেই আগে প্রকাশ্যে না আসা এ ঘটনার বিস্তারিত তথ্য সামনে এসেছে।

ট্রাম্প বরাবরই তাঁর আয়কর বিবরণী প্রকাশের বিরোধিতা করে আসছেন। গত ছয় দশকের অধিকাংশ মার্কিন প্রেসিডেন্ট নিজেদের কর বিবরণী প্রকাশ করলেও তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি চলতি বছরের শুরুতে নিজের প্রথম মেয়াদে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার (আইআরএস) এক ঠিকাদারের মাধ্যমে কর বিবরণী ফাঁসের ঘটনায় নিজ সরকারের বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলারের মামলা করেন ট্রাম্প। এ ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করে, বিশেষ করে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে তিনি মামলায় নিজের অনুকূলে সমঝোতা আদায় করায়।

ডয়েচে ব্যাংকের তথ্য ফাঁসের ঘটনাটি এমন এক সময়ে ঘটে, যখন কর বিবরণী প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প তীব্র সমালোচনা ও নজরদারির মুখে ছিলেন। ব্যাংকটির বর্তমান সিইও জেউইংয়ের নেতৃত্বে একের পর এক নৈতিকতা, আইনি ও আর্থিক কেলেঙ্কারির অতীত পেছনে ফেলার চেষ্টা চলছিল। এর মধ্যেই ফাঁস হওয়া তথ্যের বিষয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অবহিত না করার সিদ্ধান্ত কীভাবে যৌক্তিক করা যায়, তা নিয়ে ব্যাংকের কর্মকর্তারা আলোচনা শুরু করেন।

ঘটনার পরদিন জেউইংকে পাঠানো এক ইমেইলে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ফ্রাঙ্ক কুনকে জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের তথ্য ফাঁস-সংক্রান্ত আইন অনুযায়ী গ্রাহকদের অবহিত করার বাধ্যবাধকতা এড়াতে তাঁরা ‘চ্যালেঞ্জ করার বা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার’ চেষ্টা করবেন। অন্য একটি ইমেইলে তিনি ঘটনাটিকে ‘বিপর্যয়, তবে সম্ভবত বাইরের দুনিয়ায় এর প্রভাব সীমিত রাখা সম্ভব’ বলে উল্লেখ করেন।

তবে ডয়েচে ব্যাংক ঘটনাটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংককে (নিউইয়র্ক ফেড) জানিয়েছিল। ফাঁসের ঘটনায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে এবং এ বিষয়ে গ্রাহকদের অবহিত করা উচিত কি না, সে বিষয়েও ব্যাংকটি প্রশ্ন তোলে।

গ্রাহকদের না জানানোর সিদ্ধান্তের পক্ষে ডয়েচে ব্যাংক যুক্তি দেয়, তথ্যগুলোর অপব্যবহারের আশঙ্কা কম। কারণ, সংশ্লিষ্ট হিসাবরক্ষক নথিগুলো ডাউনলোড করেননি; বরং বিষয়টি ব্যাংককে জানানোর পর ফাইলগুলো মুছে ফেলেছেন। ডকুমেন্ট আদান-প্রদানের সেবা ডকুসাইনের (DocuSign) মাধ্যমে এসব তথ্য পাঠানো হয়েছিল।

৪ এপ্রিল কুনকে জেউইংকে জানান, তিনি ঘটনাটিকে ‘ব্যক্তিগত তথ্য ফাঁস’ বা ‘প্রাইভেট/পার্সোনাল ডেটা ব্রিচ’ হিসেবে চিহ্নিত না করে ‘ডিজিটাল ইউনিট রিলিজ’ (Digital Unit Release) হিসেবে অভিহিত করার ব্যবস্থা করেছেন। ফাঁসের ঘটনা নিয়ে তৈরি অন্যান্য নথিতে এ পরিভাষার আর কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এর আগে অন্য এক সহকর্মীকে পাঠানো ইমেইলে কুনকে লিখেছিলেন, ‘তথ্য নিরাপত্তার কোনো লঙ্ঘন ঘটেনি, বিষয়টি নিশ্চিত করতে আমাদের সবাইকে একজোট হতে হবে।’ একই সঙ্গে তিনি লিখেছিলেন, ‘বাইরের দুনিয়ায় এ নিয়ে আর কোনো তথ্য প্রকাশ বন্ধ করতে হবে, বিশেষ করে অ্যাকাউন্টধারীদের কাছে।’

৬ এপ্রিল কুনকেকে পাঠানো এক বার্তায় জেউইং জানান, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের তিনি বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাটি কোনো ‘নিয়ন্ত্রক বিধি লঙ্ঘন’ (Regulatory Breach) নয়, বরং একটি ‘অল্পের জন্য এড়ানো বিপর্যয়’ (Near-miss)। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবসায়িক শাখা এ বিষয়ে একটি ‘সীমিত পরিসরের তদন্ত’ (Light-touch Investigation) পরিচালনা করবে।

পরদিন ৭ এপ্রিল ডয়েচে ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কুনকে জেউইংকে জানান, সবকিছুই ‘পরিকল্পনা অনুযায়ী’ হয়েছে। তবে বৈঠকে ফেডারেল রিজার্ভ ব্যাংক (ফেড) ঘটনাটি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্তের অনুরোধ জানায়। এর জবাবে জেউইং লেখেন, ‘খুব ভালো! অভিনন্দন।’ তিনি আরও বলেন, ঘটনাটি শেষ পর্যন্ত আনুষ্ঠানিক তদন্তে গড়ালেও সমস্যা নেই। তবে তিনি স্বীকার করেন, ‘যা ঘটেছে, তা একটি ভয়াবহ ভুল।’

এ বিষয়ে ডয়েচে ব্যাংকের এক মুখপাত্র বলেন, ‘সম্ভাব্য, সাবেক কিংবা বর্তমান গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে আমরা কোনো মন্তব্য করি না। সাধারণভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্রে তদারকি কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকগুলোর আলোচনা এবং সন্দেহজনক লেনদেনসংক্রান্ত প্রতিবেদন (Suspicious Activity Reports) সম্পর্কে মন্তব্য করা আইনত নিষিদ্ধ। এসব প্রতিবেদন রয়েছে কি না, সে বিষয়েও মন্তব্য করার সুযোগ নেই।’

ফ্রাঙ্ক কুনকের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। নিউইয়র্ক ফেডও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, ভুলবশত নথিগুলো যাঁর কাছে পাঠানো হয়েছিল, সেই হিসাবরক্ষক জানিয়েছেন, ঘটনাটি তাঁর মনে নেই।

নিজ দেশেই আর বিনিয়োগ করবে না জার্মান কোম্পানি মার্সিডিজ-বেঞ্জ

জার্মানিতে নিজেদের কারখানায় নতুন করে আর কোনো বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ। একই সঙ্গে ব্যয় সংকোচনের অংশ হিসেবে দেশটিতে কয়েকটি কারখানা বন্ধ এবং কর্মসংস্থান অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিটের মাধ্যমে যুক্তরাজ্যের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেছেন, গত ১০ বছরে যুক্তরাজ্য অর্জনের চেয়ে বেশি হারিয়েছে। বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা এখন জরুরি।

কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা, ফিরতি হামলা ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে আঘাত হেনেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র ভিতালি ক্লিচকোর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মেয়র আরও জানিয়েছেন, দিনিপ্রো নদীর ওপর অবস্থিত নর্দার্ন ও সাউদার্ন ব্রিজে হামলার পর শহরের পানি ও বিদ্যুৎ সরবরাহ

জনপ্রিয় টার্গেট

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

ডয়েচে ব্যাংক থেকে ট্রাম্পের কর–নথি ফাঁস, হোয়াইট হাউসের অগোচরে ধামাচাপার চেষ্টা

প্রকাশ: ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬