ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই-নির্ভর শিশু যৌন নিপীড়নের ছবি বেড়েছে ৮৪০০ শতাংশের বেশি: গবেষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞদের অংশগ্রহণে পরিচালিত একটি বৈশ্বিক অনুসন্ধানে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে নথিভুক্ত এ ধরনের ঘটনার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩০০-র বেশি বেড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ১০০ টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এক বিশ্ব সম্মেলনে প্রতিষ্ঠানটির ‘২০২৬ ইনটু দ্য লাইট ইনডেক্স’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর ৩০ কোটিরও বেশি শিশু অন্তত একবার প্রযুক্তির মাধ্যমে যৌন শোষণ বা নিপীড়নের শিকার হচ্ছে। এ ছাড়া ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই প্রতি চারজন কিশোর-কিশোরীর মধ্যে প্রায় একজন অনলাইনে কোনো না কোনো ধরনের নিপীড়নের মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে।

চাইল্ডলাইটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’-এ পাঠানো এআই-নির্ভর নিপীড়নমূলক কনটেন্টের অভিযোগ ২০২৩ সালে ছিল প্রায় ৪ হাজার ৭০০ টি, যা ২০২৫ সালে বেড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে।

এই কনটেন্টগুলোর মধ্যে রয়েছে ‘ডিপফেক’, যা তথাকথিত ‘নিউডিফাই অ্যাপ’ ব্যবহার করে তৈরি করা হয়। এসব অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনো শিশুর মুখাবয়ব ডিজিটাল উপায়ে অত্যন্ত বাস্তবসম্মতভাবে আপত্তিকর বা যৌন উত্তেজক ছবির ওপর বসিয়ে দেওয়া সম্ভব।

গবেষকেরা সতর্ক করেছেন, ছবিগুলো কৃত্রিম বা ভুয়া হলেও এর ফলে শিশুদের যে ক্ষতি হচ্ছে তা নির্মম বাস্তব। অনেক ক্ষেত্রে এই ভুয়া ছবি দেখিয়ে শিশুদের ব্ল্যাকমেল করে অর্থ বা আরও আপত্তিকর ছবি দাবি করা হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও এই সমস্যার শিকার হচ্ছেন।

অবশ্য গবেষণায় এও উল্লেখ করা হয়েছে যে, প্রযুক্তিগতভাবে এ ধরনের কনটেন্ট শনাক্তকরণ এবং অভিযোগ জানানোর প্রক্রিয়া উন্নত হওয়াও এই নাটকীয় বৃদ্ধির পেছনে আংশিক ভূমিকা রাখতে পারে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ে চাইল্ডলাইটের গ্লোবাল ডিরেক্টর অব ডেটা অধ্যাপক ডেবি ফ্রাই বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা যে গতিতে শিশুদের প্রতি হুমকির ধরন বদলে দিচ্ছে, তা গভীরভাবে উদ্বেগজনক। মাত্র দুই বছরে এআই-তৈরি শিশু যৌন নিপীড়নমূলক উপাদানের অভিযোগের এই অস্বাভাবিক বৃদ্ধি আমাদের সামনে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।’

তিনি আরও বলেন, ‘উন্নত শনাক্তকরণ ব্যবস্থা এই বৃদ্ধির কিছুটা ব্যাখ্যা দিতে পারলেও, ফলাফলগুলো স্পষ্ট করে যে সরকার এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে—যাতে নিপীড়নের এই নতুন ধরনগুলো প্রতিরোধ করা যায় এবং দ্রুত এসব উপাদান অপসারণ করা সম্ভব হয়।’

প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, সরকারি তথ্যের গুরুতর ঘাটতি শিশু সুরক্ষার প্রতিরোধমূলক প্রচেষ্টাকে ব্যাহত করছে। তিনটি অঞ্চলের ১০৩টি দেশ ও এলাকা পর্যালোচনা করে দেখা গেছে, মাত্র ২২টি দেশে অফলাইন এবং প্রযুক্তি-নির্ভর উভয় ধরনের নিপীড়নের প্রতিনিধিত্বমূলক জরিপ তথ্য রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী শিশু, আদিবাসী শিশু, অভিবাসী, মানবিক সংকটে থাকা শিশু এবং পরিবারের ভেতরে নিপীড়নের শিকার হওয়া শিশুদের তথ্য সরকারি রেকর্ডে চরমভাবে উপেক্ষিত থাকছে।

শিশু যৌন শোষণকে একটি প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চাইল্ডলাইট। পাশাপাশি প্রযুক্তি খাতের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা, নতুন হুমকির সঙ্গে তাল মিলিয়ে আইন প্রণয়ন এবং শৈশবের শুরু থেকেই প্রতিরোধমূলক শিক্ষা চালুর সুপারিশ করা হয়েছে।

চাইল্ডলাইটের প্রধান নির্বাহী পল স্ট্যানফিল্ড বলেন, ‘লাখ লাখ শিশু যৌন শোষণ ও নিপীড়নের শিকার হচ্ছে, অথচ কোথায় এবং কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে সরকারগুলোর কাছে প্রায়ই অসম্পূর্ণ চিত্র থাকে। যা অদৃশ্য থেকে যায়, তা সমাধানের বাইরেই থেকে যাওয়ার ঝুঁকি তৈরি করে।’

তবে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বেশ কয়েকটি দেশ অনলাইন নিরাপত্তা আইন জোরদার করায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় গুরুত্ব দেওয়ায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও দেখছেন গবেষকেরা। পল স্ট্যানফিল্ডের মতে, সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি শিশুকে একটি নিরাপদ শৈশব উপহার দেওয়া সম্ভব।

জনপ্রিয় টার্গেট

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

এআই-নির্ভর শিশু যৌন নিপীড়নের ছবি বেড়েছে ৮৪০০ শতাংশের বেশি: গবেষণা

প্রকাশ: ০৪:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬