ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলা: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আলোচিত এ দুর্নীতি মামলায় মঙ্গলবার অধিকতর যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন।

দুদকের বিশেষ পিপি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার ৩৬ আসামির মধ্যে মঙ্গলবার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ পাঁচজনের জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’ তবে কারাগারে পাঠানো অন্য চার আসামির নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মো. রুহুল আমিন কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালের নভেম্বরে এ জমির ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়।

অভিযোগ রয়েছে, ওই সময় ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়।

এ ঘটনায় মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালের ২০ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন। পরে আদালতের নির্দেশে দুদক তদন্ত শুরু করে।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করেন। এ ছাড়া আরও ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেক ইস্যু করার তথ্যও মামলার এজাহার ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

দুদকের বিশেষ পিপি মোকাররম হোসাইন জানান, আলোচিত এ মামলায় ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত।

বন্দরে সাইফ পাওয়ার টেকের শ্রমিকদের কর্মবিরতি

গ্র্যাচুইটি, বিভিন্ন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সিসিটি ও এনসিটিতে শিপ হ্যান্ডলিং-সহ সব কাজ বন্ধ করে এই কর্মবিরতি পালন করেন তাঁরা।

চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ, একজনের অবস্থা সংকটাপন্ন

মঙ্গলবার সকালে আহত চালক মো. শাহাদাত হোসেন বলেন, রাতে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতা কয়েকজনকে নিয়ে তাঁর কাছে ওয়েবিলের ১৫০ টাকা দাবি করেন। গাড়ি চালিয়ে তখনো আয় না হওয়ায় তিনি টাকা দিতে অপারগতা জানান। কিছুক্ষণ পর হাসান, রনিসহ সাত-আটজন এসে আবারও টাকা দাবি করেন।

বিচারকের খাসকামরায় আগুন, পুড়েছে মামলার নথিসহ আসবাবপত্র

চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের খাস কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

জনপ্রিয় টার্গেট

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলা: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে

প্রকাশ: ০৪:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬