সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা পেপসির বোতলসদৃশ কাচের বোতল ও প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ ভরে আগুন ধরিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সেখান থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

দৈনিক টার্গেট 























