ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়জন অবসাদে ভুগছেন? মন ভালো করার দাওয়াই থাকুক আপনার হাতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

সকালের খাবারে একটি নতুন রেসিপি বেছে নিন বা এমন কিছু তৈরি করার চেষ্টা করুন, যা আপনি আগে কখনো তাঁর জন্য তৈরি করেননি। তা হতে পারে মজাদার প্যানকেক, সুস্বাদু স্মুদি, স্যান্ডউইচ বা এক মগ কফি। নাশতার টেবিলে একগুচ্ছ তাজা ফুল রেখে এবং মৃদু সুর বাজিয়ে অন্য রকম আবহ তৈরি করতে পারেন ঘরে। সকালে সতেজ এবং মজাদার কিছু খেলে দিনভর মন ফুরফুরে থাকে। ওই যে বলে না, সকালটা যেভাবে শুরু করবেন, সেভাবেই পুরো দিন কাটবে।

বাড়িতেই স্পা সেশনের মাধ্যমে প্রিয়জনকে আরাম দিন। সারা সপ্তাহে তাঁর মগজে যত দুশ্চিন্তা জমেছে, সবটাই গায়েব হয়ে যাবে। ফেস মাস্ক, লম্বা সময় ধরে গোসল, চুলে আরামদায়ক তেল মালিশ, বডি স্ক্রাব এবং নেইল আর্ট মুড বদলে দিতে পারে খুব ভালোভাবে। এরপর তাঁর সবচেয়ে আরামদায়ক ঘরে পরার পোশাকটি ইস্তিরি করে দিন। এরপর দুজনে মিলে প্রিয় সিনেমা বা সিরিজ দেখুন এবং আরাম করুন। ঘরে কয়েকটি মোমবাতি জ্বালান, দুই কাপ চা তৈরি করুন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।

প্রিয়জনকে নিয়ে এমন কোনো খাবার খেতে বাইরে যান, যা আপনারা অনেক দিন ধরে খেতে চাইছেন, অথবা সেই সিনেমা দেখুন, যা আপনি সিনেমা হলে দেখতে চেয়েছিলেন। এমন পোশাক কিনতে যান, যা তাঁকে দারুণ অনুভব করায় অথবা একান্তে কিছুটা সময় কাটান। বাইরে যাওয়ার আগে দুজনেই একটু সেজেগুজে নিন এবং এই উপলক্ষ সত্যিকারের ডেটের মতো করে উপভোগ করুন, যাতে এটি একাকিত্বের পরিবর্তে নিজের সঙ্গে কাটানো সময়কে বিশেষ মনে হয়। এতে আপনার প্রিয় মানুষটি হাসিমুখে ঘরে ফিরবেন এবং হয়তো পুনরায় যাওয়ার জন্য একটি নতুন প্রিয় জায়গাও খুঁজে নেবেন।

ব্যস্ততার কারণে যে কথাগুলো দুজনের বলা হয়ে ওঠেনি, তা শুরু করুন। একটা স্লো মর্নিংও কিন্তু তাঁর অবসাদ কাটিয়ে দিতে পারে। চুলে তেল মাখাতে মাখাতেও তাঁকে মনে করিয়ে দিতে পারেন মজার কোনো স্মৃতির কথা। কে জানে, সেই স্মৃতিই হয়তো আগামী কিছুদিন তাঁকে ফুরফুরে রাখবে!

যেভাবে বুঝবেন, দাম্পত্য সম্পর্কের ইতি টানা জরুরি

বৈবাহিক বা দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে। কিন্তু সব সম্পর্ক সব সময় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় না। কখনো কখনো কোনো সম্পর্কে নামমাত্র টিকে থাকার চেয়ে তা থেকে বেরিয়ে আসাটাই জীবনের জন্য বেশি জরুরি হয়ে পড়ে। কোনো সম্পর্কে আপনি ভালো নেই বা সম্পর্কটি আর কাজ কর

জনপ্রিয় টার্গেট

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

প্রিয়জন অবসাদে ভুগছেন? মন ভালো করার দাওয়াই থাকুক আপনার হাতে

প্রকাশ: ০৪:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬