কী আছে পুতিনকে মোদির উপহার দেওয়া হাজার বছরের পুরোনো ‘তিরুক্কুরাল’ গ্রন্থে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

তিরুক্কুরালকে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ বছরের পুরোনো গ্রন্থ হিসেবে বর্ণনা করা হলেও এর সঠিক রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। বিভিন্ন গবেষণায় এর সময়কাল খ্রিষ্টপূর্ব ৩০০ সাল থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যে নির্ধারণ করা হয়েছে। ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ক্লাসিক্যাল তামিলও গ্রন্থটিকে দুই হাজার বছরের বেশি পুরোনো বলে উল্লেখ করেছে।

শুক্রবার এই বইটি নিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিরুক্কুরাল কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা নয়। এতে রয়েছে মোট ১ হাজার ৩৩০টি সংক্ষিপ্ত দ্বিপদী কবিতা, যেগুলো ‘কুরাল’ নামে পরিচিত। গ্রন্থটি ১৩৩টি অধ্যায়ে বিভক্ত এবং প্রতিটি অধ্যায়ে রয়েছে ১০টি করে কুরাল।

তিরুক্কুরাল মূলত তিনটি বড় অংশে বিভক্ত। প্রথম অংশ ‘আরাম’, যার মূল বিষয় নৈতিকতা ও সৎ জীবনযাপন। দ্বিতীয় অংশ ‘পোরুল’, যা সবচেয়ে বড় এবং এতে রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, ন্যায়বিচার, সম্পদ, কৃষি ও সামাজিক জীবনের নানা দিক আলোচনা করা হয়েছে। তৃতীয় অংশ ‘ইনবাম’, যেখানে প্রেম ও মানবিক সম্পর্কের বিষয় উঠে এসেছে।

পুতিনকে দেওয়া সংস্করণটি রুশ ভাষাভাষী পাঠকদের কাছে প্রাচীন তামিল সাহিত্যের এই গুরুত্বপূর্ণ রচনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে। ২০২৬ সালের সংস্করণটির অনুবাদক নাইরা মকর্তচিয়ান। বইটিতে তামিল মূলপাঠের পাশাপাশি রোমান হরফে তার প্রতিবর্ণীকরণ এবং রুশ অনুবাদ রয়েছে।

তিরুক্কুরালের বিশেষত্ব হলো—এটি কেবল ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা ও ভালোবাসার মতো মানবজীবনের বিস্তৃত বিষয় নিয়ে কথা বলে। সময়, ভাষা, জাতি, বর্ণ ও ধর্মের সীমা অতিক্রম করে এর নৈতিক ও মানবিক বক্তব্য প্রজন্মের পর প্রজন্ম পাঠকদের কাছে প্রাসঙ্গিক থেকেছে।

পুতিনকে এই গ্রন্থ উপহার দেওয়ার মধ্য দিয়ে মোদি যেমন ভারতের সমৃদ্ধ তামিল সাহিত্য-ঐতিহ্যকে তুলে ধরেছেন, তেমনি এমন একটি প্রাচীন রচনাকেও সামনে এনেছেন, যার আলোচনার বিষয় আজও মানুষের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। এসব ফোনকলের উদ্দেশ্য ছিল ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর আহ্বান জানানো। তবে মার্কিন প্রেসিডেন্ট ওই আহ্বান প্রত্যাখ্যান করেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (৬৪ মিলিয়ন) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা…

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। জাহাজটিতে ৪২ জন মানুষ ছিলেন। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে জাহাজটির মেরামতের কাজ চলছিল।

জনপ্রিয় টার্গেট

কী আছে পুতিনকে মোদির উপহার দেওয়া হাজার বছরের পুরোনো ‘তিরুক্কুরাল’ গ্রন্থে

প্রকাশ: ০৬:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬