বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুতিরা, বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গত সপ্তাহ থেকে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু করে হুতিরা। একের পর এক জয়ের ধারাবাহিকতায় তারা প্রণালিটির উপকূলবর্তী পুরো এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। হুতিদের এই অগ্রযাত্রার মুখে সৌদি সামরিক জোট পাল্টা বিমান হামলা জোরদার করেছে। হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটির মোখা বিমানবন্দরেও সৌদি জোট দুটি বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলা হুতিদের সামনে এগিয়ে যাওয়া ঠেকাতে পারেনি।

চ্যাথাম হাউসের গবেষক ফারেয়া আল-মুসলিমি এএফপিকে বলেন, ‘সৌদি আরব যুদ্ধ এড়ানোর সব চেষ্টা করলেও পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। হুতিরা সব সীমা অতিক্রম করেছে এবং এখন ব্যবস্থা না নিলে সৌদি আরবকে ভবিষ্যতে আরও ভয়াবহ মূল্য দিতে হবে।’

এদিকে গত এক সপ্তাহ ধরে চলা সংঘাতের ফলে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই যোদ্ধা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, যুদ্ধের তীব্রতায় প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। মোখা বন্দর নগরী থেকে পালিয়ে আসা বাসিন্দারা পরিস্থিতিকে ‘প্রলয়ংকরী’ বলে বর্ণনা করেছেন এবং পথে ডাকাতদের হামলার খবরও পাওয়া গেছে।

পরিস্থিতি পর্যালোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করেছে। ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাত আঞ্চলিক আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদকে হুতিদের হামলা বন্ধ করে অবিলম্বে শান্তির পথে ফিরে আসার বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

২০২২ সালের যুদ্ধবিরতির পর চলতি বছরের জুলাইয়ে হুতি ও সৌদি সামরিক জোটের মধ্যে পুনরায় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি ইয়েমেনকে আবারও সেই ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যা অতীতে লাখ লাখ মানুষের প্রাণহানি এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তাঁর সঙ্গে এসেছে বিশাল নিরাপত্তা বহর। এই বহরের মধ্যে রয়েছে তাঁর নিজস্ব কৌশলে সাজানো প্রেসিডেনশিয়াল, যা প্রায়ই ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত। রয়েছে তাঁর সাঁজোয়া অরুস সেনাট লিমুজিনও।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। এসব ফোনকলের উদ্দেশ্য ছিল ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর আহ্বান জানানো। তবে মার্কিন প্রেসিডেন্ট ওই আহ্বান প্রত্যাখ্যান করেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (৬৪ মিলিয়ন) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা…

জনপ্রিয় টার্গেট

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুতিরা, বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ

প্রকাশ: ০৬:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬