চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া প্রকাশিত একটি ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, জাহাজটি লাইবেরিয়ার পতাকার অধীনে চলাচল করে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পর জাহাজটিতে আগুন লাগে। দুপুর আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজটি থেকে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাহাজে থাকা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
গত ৩১ আগস্ট জাহাজটি মেরামতের জন্য কিংদাও বন্দরে পৌঁছায়। এর আগে এটি জিয়াংসু প্রদেশ থেকে উত্তরের দিকে যাত্রা করেছিল। আগামী রোববার জাহাজটির কিংদাও ছেড়ে যাওয়ার কথা ছিল। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং জাহাজে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জরুরি ভিত্তিতে অভিযান চালানোর জন্য বিরল এক ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দিয়েছেন। তিনি ‘প্রতিরোধমূলক ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন’ এবং ‘বড় ও ভয়াবহ দুর্ঘটনা দৃঢ়ভাবে প্রতিরোধ’ করার ওপরও জোর দিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের নেতৃত্বের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ও প্রধানমন্ত্রী লি ছিয়াং জরুরি উদ্ধারকারী দলগুলোকে ‘আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এবং আহতদের চিকিৎসায়’ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ‘দ্বিতীয় পর্যায়ের বিপর্যয়’ ঠেকানোর নির্দেশও দিয়েছেন। তিনি চীনের নিরাপত্তা কর্তৃপক্ষকে কর্মক্ষেত্রে থাকা ঝুঁকিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করার এবং এ ধরনের আরও দুর্ঘটনা ঠেকাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বেইহাই শিপবিল্ডিং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের অংশ। এটি বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বেইহাই শিপবিল্ডিংয়ের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসার মধ্যে জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত রয়েছে।
এক মাসেরও কম সময়ের মধ্যে চীনের কোনো জাহাজ নির্মাণ কারখানায় এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ১৩ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জাহাজ নির্মাণ কারখানায় বিস্ফোরণে একজন দমকলকর্মী নিহত হন। তাইওয়ান প্রণালির অপর পারে অবস্থিত ফুজিয়ান প্রদেশটি গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের বিপরীতে অবস্থিত। প্রদেশটি চীনের জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
মজুত থাকা বিভিন্ন উপাদান ব্যবহার করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে ইরান। দেশটি ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি এবং চীন থেকে সামরিক সরঞ্জামসহ কয়েক বিলিয়ন ডলারের পণ্য কিনতে ইরান এক ধরনের পণ্য বিনিময়ভিত্তিক ব্যবস্থা ব্যবহার করছে। এ ব্যবস্থায় ইরানি তেলের বিনিময়ে চীনা পণ্য কেনার জন্য ক্রেডিট দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা…
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে বেসামরিক নাগরিকদের শহর দুটি ছেড়ে যাওয়ার সময় হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব দনবাসে এখনো পুরোপুরি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শহর দুটি হলো…
দৈনিক টার্গেট 

























