ইউরোপের নেতারা ‘রাজনৈতিক মর্ষকামী’: লাভরভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার মস্কোয় আফ্রিকার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রধান সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে লাভরভ অভিযোগ করেন, রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে ইউক্রেনের বিজয় নিশ্চিত করতে পশ্চিমা সরকারগুলো নিজেদের জনগণকে জীবনযাত্রার মান কমে যাওয়ার বিষয়টি মেনে নিতে চাপ দিচ্ছে।

লাভরভ বলেন, ‘তারা জনমতকে এমন একটি অবস্থানে ধরে রাখার চেষ্টা করছে, যেখানে মানুষকে সবকিছু বিসর্জন দিতে হবে—বেতন, চাকরি, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিকভাবে সামাজিক সুযোগ-সুবিধা—যাতে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে পারে।’ তিনি আরও বলেন, ‘ইউরোপের দেশগুলোতে মানুষের জীবনযাত্রার পরিস্থিতির অবনতি ঘটছে, আর তারা নিজেরাই তা অনুভব করতে পারছে।’

জার্মান সরকার এরই মধ্যে সামাজিক কল্যাণসংক্রান্ত বিধিনিষেধ কঠোর করেছে। বারবার নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ভাতা ৩০ শতাংশ কমানোর বিধান চালু করা হয়েছে। কিছু ক্ষেত্রে ভাতা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া বার্লিনের প্রস্তাবিত ২০২৭ সালের বাজেটে পেনশন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক কর্মসূচি থেকে কয়েক শ কোটি ইউরো সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ২০২৭ সালে ইউক্রেনের জন্য ১১৬০ কোটি ইউরো বরাদ্দ রেখেছে জার্মানি। পাশাপাশি দেশটি প্রতিরক্ষা ব্যয় রেকর্ড পর্যায়ে উন্নীত করার পরিকল্পনাও নিয়েছে। কিয়েভের আরেক গুরুত্বপূর্ণ সমর্থক যুক্তরাজ্যও সামাজিক কল্যাণ খাতে ভাতা কমিয়েছে। নিম্ন আয়ের পরিবার এবং কাজ করতে অক্ষম ব্যক্তিদের সহায়তায় পরিচালিত ইউনিভার্সাল ক্রেডিট কর্মসূচির আওতায় অধিকাংশ নতুন আবেদনকারীর স্বাস্থ্যগত কারণে দেওয়া ভাতা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক আরও সামরিক ব্যয় মেটাতে সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ কমানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা খাতে অর্থ জোগাতে হবে, আমাদের সব অর্থ সামাজিক কল্যাণে ব্যয় করা যাবে না।’ তবে ব্রিটিশ সরকার তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ফ্রান্সও সরকারি ব্যয় সংকোচনের পথে এগিয়েছে। এর অংশ হিসেবে সরকারি খাতের কর্মীদের বেতন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সময়ে দেশটি সামরিক ব্যয় বাড়াচ্ছে। এসব পদক্ষেপের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, এসব নীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমছে এবং জনসেবার মানের অবনতি ঘটছে। ইউরোপজুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জনঅসন্তোষ ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষায় অর্থায়ন এবং বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। আবাসন ব্যয় আকাশচুম্বী হয়ে ওঠার প্রতিবাদে স্পেন ও পর্তুগালেও রাস্তায় নেমেছেন কয়েক হাজার মানুষ। অন্যদিকে, জীবনযাত্রার মানের অবনতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইতালিতেও।

রাশিয়ার কাছ থেকে সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে ইউরোপের ন্যাটো সদস্যদেশগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার উত্থাপিত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হচ্ছে, মস্কো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি এসব বক্তব্যকে ইউরোপে চলমান ‘রাশিয়াবিরোধী প্রচারণার’ অংশ হিসেবে বর্ণনা করেন। পুতিন বলেন, ‘তারা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিনিয়ত ‘রুশ হুমকি’ নিয়ে কথা বলছে, এমনকি রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়েও আলোচনা করছে। আমার দৃষ্টিতে, এটি একধরনের রাজনৈতিক সিজোফ্রেনিয়ার শামিল। তবে আমি আশা করি, এই পরিস্থিতির অবসান ঘটবে।’

মস্কো বারবার ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা চালানোর অভিপ্রায়ের অভিযোগকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার অভিযোগ, পশ্চিমা নেতারা কথিত রুশ হুমকিকে সামরিকীকরণ জোরদার করা এবং কিয়েভকে অব্যাহত সমর্থন দেওয়ার যৌক্তিকতা হিসেবে ব্যবহার করছেন।

হঠাৎ সতর্কতায় যুক্তরাজ্যে পানি, ক্যানজাত খাবার ও রেডিও কিনতে ক্রেতাদের ভিড়

যুক্তরাজ্য সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানোর পর দেশটির বাজারে ক্যানজাত খাবার, বোতলজাত পানি, রেডিও ও ব্যাটারির চাহিদা বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন সুপারশপ ও অনলাইন বিক্রয়কেন্দ্রে এসব পণ্যের কিছু ধরন শেষ হয়ে গেছে।

সার্বিয়ায় ১৪ বছরের ‘স্বৈরশাসনের’ পতন: সরকার গঠন ও আমলাতন্ত্র নিয়ে চ্যালেঞ্জের মুখে নেতৃত্বহীন ছাত্ররা

সার্বিয়ায় ঐতিহাসিক নির্বাচনী জয়ের পর সরকার গঠনের আলোচনা শুরু করতে যাচ্ছে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা ‘স্টুডেন্ট লিস্ট’ আন্দোলন। টানা ১৪ বছর ধরে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী জাতীয়তাবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশটির রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার পরিচালনার অভিজ্ঞতাহীন এই আন্দোল

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুতিনের এই প্রিয় বাসভবনকে কেন্দ্র করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ভলদাইয়ে নতুন করে অন্তত ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার স্থাপন করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কালীগঙ্গার বুকে নারীদের রাঙা পাল

ইউরোপের নেতারা ‘রাজনৈতিক মর্ষকামী’: লাভরভ

প্রকাশ: ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬