ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ইরান যুদ্ধে ব্যয় বৃদ্ধির এই তথ্য এমন এক সময়ে সামনে এল, যখন আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে অজনপ্রিয় এই সংঘাতের রাজনৈতিক প্রভাব সামাল দিতে হিমশিম খাচ্ছে রিপাবলিকানরা। ওই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে।

যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের হারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য।

এ ছাড়া সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন এবং যুদ্ধের কারণে হারানো সামরিক প্ল্যাটফর্মের ক্ষতি পুষিয়ে নিতে ৬ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন হবে। এসব ক্ষতির মধ্যে যুদ্ধ চলাকালে হারিয়ে যাওয়া বহু ড্রোনসহ উড়োজাহাজের ক্ষতিও রয়েছে।

ট্রাম্প ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। সে সময় তিনি ধারণা দিয়েছিলেন, সংঘাতটি স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে।

যুদ্ধের শুরুতে ট্রাম্পের কৌশল ছিল, প্রথমে ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তির নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা। এরপর তুলনামূলক কম ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁর। এসব অস্ত্রের মধ্যে ছিল আকাশ থেকে নিক্ষেপযোগ্য জেডিএএমের মতো সাধারণ মাধ্যাকর্ষণনির্ভর বোমা, যেগুলোর পর্যাপ্ত মজুত রয়েছে।

কিন্তু এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ইরান ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগারগুলো থেকে মাটি সরিয়ে সেগুলো আবার ব্যবহারের উপযোগী করার সময় পায়। এর ফলে দেশটির কিছু প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আবার সচল করা সম্ভব হয়। যুদ্ধের আগে এসব অস্ত্র ও প্রতিরক্ষাব্যবস্থা নাগালের বাইরে ছিল।

এরপর ট্রাম্প ইরানের তেল রপ্তানি থেকে আয় বন্ধ করে দিতে দেশটির ওপর নৌ অবরোধ আরোপ করেন। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের পর আবার সামরিক অভিযান শুরুর সম্ভাবনাও উন্মুক্ত রেখেছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, নির্দেশ দেওয়া হলে বড় পরিসরে আবার লড়াই শুরুর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

বড় যুদ্ধের প্রস্তুতি, ৯০ দিনের রসদ সংরক্ষণ করছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো

বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে অন্তত ৯০ দিন বাইরের সহায়তা ছাড়াই সচল রাখার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সম্ভাব্য সংঘাতে দেশটির বিদ্যুৎ গ্রিড অচল হয়ে পড়া, সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়া এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়ার আশঙ্কা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। স্থানীয় সময় গতকাল সোমবার প্রকাশিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্যদের এক প্রতিবেদনে এই অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজ়া হ

আমাদের কাজটি শেষ করতে হবে—নির্বাচনে নেতানিয়াহুকে আবারও সমর্থন ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আবারও সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের আগামীকাল মঙ্গলবারের (২৭ অক্টোবর) নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে যাওয়া ইসরায়েলিদের উদ্দেশে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই ‘শেষ করতে’ নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত

জনপ্রিয় টার্গেট

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলার

প্রকাশ: ০৯:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬