মুশফিকের কী হয়েছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, গতকাল অনুশীলনের সময় চোটই মুশফিকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আজ মিরপুর টেস্ট শুরুর কিছুক্ষণ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। তারপর থেকে সেঅবজারভেশনে ছিল। আজকে সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু হবে ৫ নভেম্বর থেকে। সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিককে পাওয়া যাবে বলে আশা বায়েজিদুলের। জাতীয় দলের ফিজিও বলেন, ‘এটা একটা কন্টিউশন ইনজুরি। আমরা আশা করছি আগামী তিন দিনের মধ্যে সে সুস্থ হবে। এবার সে খেলতে পারছে না। আশা করছি পরের টেস্ট।’

মুশফিক না থাকায় মিরপুর টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। এটা হৃদয়ের ক্যারিয়ারের একমাত্র টেস্ট। এর আগে ক্রিকেটের রাজকীয় সংস্করণে একমাত্র ম্যাচ তিনি খেলেছেন জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই টেস্টের দুই ইনিংস মিলে করেন ১২ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করেছে বাংলাদেশ। তানজিদ তামিম করেছেন ৭ রান। সাদমান ইসলাম ১ রানে ব্যাটিং করছেন।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বর্তমানে ৭৫ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চারে বাংলাদেশ।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

দেশের মাটিতে বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক অধিনায়ক। আগে ব্যাট করবে তাঁর দল।

অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে দুমড়েমুচড়ে দিল ভারত

টর্নেডো, সাইক্লোন, সুনামি—আজ অভিষেক শর্মা ওয়েলিংটনে যা করেছেন, তা ব্যাখ্যাতীত। তাঁর তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলাররা রীতিমতো অসহায় হয়ে পড়েন। কাইল জেমিসন, জ্যাকব ডাফি, ম্যাট ফিশারদের পাড়ার বোলার বানিয়ে অভিষেক তুলে নেন বিধ্বংসী সেঞ্চুরি। ভারতও দু্ই ম্যাচ আগেই জিতে যায় সিরিজ।

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছে তাই। আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালের আগে ছিটকে যাওয়ায় আতশী কাঁচের নিচে এসেছে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্টে বাংলাদেশ দারুণ ছন্দে। ম্যাচটা যখন বাংলাদেশের মাঠে, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজও এই সিরিজ হালকা

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

মুশফিকের কী হয়েছে

প্রকাশ: ১০:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬