গ্যালারিতে হাতেগোনা কিছু দর্শক উপস্থিত হয়েছেন। সংখ্যাটা এতই কম যে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যাও প্রায় দর্শকদের সমান। গ্যালারিতে এমন চিত্র ম্যাচের আমেজ কমিয়ে দিচ্ছে অনেকটাই।
গ্যালারিতে দর্শক না থাকার বড় কারণ হতে পারে রোদ। অক্টোবরেও গ্রীষ্মের মতো তপ্ত রোদ চারিদিকে। দিনের বাকি সময়ে গ্যালারির চিত্র এমন থাকে নাকি ফাঁকা সময়েই ব্যাট-বলের লড়াই করতে হয় শান্তদের, সেটা সময়ই বলে দেবে।
দেশের মাটিতে এটা বছরের শেষ টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য। ৬ টেস্টে ৩ জয় ১ ড্র শান্তদের সঙ্গী। টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ। তারপরের আছে ভারত।

দৈনিক টার্গেট 





















