দিল্লিতে নজর কাড়ছে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে এই উড়োজাহাজে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বিশ্বের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তা পরিবেষ্টিত রাষ্ট্রপ্রধান পুতিনের ভারতে আগমনকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে মস্কো থেকে দুটি হুবহু একই রকম বিমান বহরে নিয়ে আসা হয়, যার একটি ছিল কৌশলগত ছদ্মবেশ বা ‘ডিকয়’।

সফরের জন্য পুতিন তাঁর বিশেষভাবে নির্মিত প্রেসিডেনশিয়াল এয়ারক্রাফট ‘ইল্যুশিন আইএল-৯৬-৩০০পিইউ’ ব্যবহার করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিলাসবহুল ও সুরক্ষিত উড়োজাহাজটি ‘ফ্লাইং ক্রেমলিন’ বা ‘ডুমসডে প্লেন’ নামে পরিচিত।

পুতিন হুবহু একই রকম দেখতে দুটি বিমান নিয়ে ভ্রমণ করেন, যা একই সঙ্গে আকাশেও ওড়ে। ফলে পুতিন ঠিক কোন বিমানে অবস্থান করছেন, তা বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না। এটি মস্কোর একটি পরিচিত নিরাপত্তা কৌশল, যা পুতিন তাঁর আন্তর্জাতিক সফরগুলোতে নিয়মিত ব্যবহার করে থাকেন।

পুতিনের প্রেসিডেনশিয়াল উড়োজাহাজটি রাশিয়ায় তৈরি ইল্যুশিন আইএল-৯৬-৩০০ মডেলের একটি আধুনিক ও কাস্টমাইজড সংস্করণ। ১৯৮০-এর দশকে ‘ইল্যুশিন ডিজাইন ব্যুরো’ এটি তৈরি করে। চার ইঞ্জিনের এই দূরপাল্লার বিমানটি যেকোনো জরুরি পরিস্থিতি বা চরম সংকটের সময়েও রাশিয়ার শীর্ষ নেতৃত্বকে সর্বোচ্চ সুরক্ষা দিতে সক্ষম।

দূরপাল্লার এই বিমানে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ‘অ্যাভিয়াদভিগাটেল পিএস-৯০এ’ টার্বোফ্যান ইঞ্জিন। এটি এক টানা প্রায় ১১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ফলে দূরপাল্লার যাত্রায় বারবার জ্বালানি নেওয়ার প্রয়োজন হয় না। বিমানটি ৫৫ দশমিক ৩৫ মিটার দীর্ঘ এবং এর ডানার বিস্তার ৬০ দশমিক ১২ মিটার। রাশিয়ার ‘স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রন’ এটি পরিচালনা করে।

সুরক্ষার পাশাপাশি ‘ফ্লাইং ক্রেমলিন’-এর ভেতরের সাজসজ্জায় রয়েছে রাজকীয় বিলাসিতার ছোঁয়া। এর ভেতরে রয়েছে—প্রেসিডেন্টের ব্যক্তিগত স্যুট ও বেডরুম, বিলাসবহুল বাথরুম, ব্যক্তিগত রান্নাঘর ও ডাইনিং স্পেস। এ ছাড়া রয়েছে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকের জন্য বিশাল কনফারেন্স রুম বা বোর্ডরুম।

ভারতের নয়াদিল্লিতে আয়োজিত হয়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের এবারের সম্মেলন। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, সম্মেলন শুরুর ঠিক আগে আগে একটি যৌথ ঘোষণার খসড়ায় একমত প্রকাশ করেছেন ব্রিকস নেতারা। আজ শনিবার রয়টার্সকে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক পরিসরে জোটটির প্রভাব বাড়ানোর

নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন এলাকা থামেল থেকে সন্দেহজনক কর্মকাণ্ড ও ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। গত সোমবার (৭ সেপ্টেম্বর) থামেল এলাকার একাধিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়।

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে (শুক্রবার ২০:২০ জিএমটি) উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকা ওনসান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার…

জনপ্রিয় টার্গেট

প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

দিল্লিতে নজর কাড়ছে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে এই উড়োজাহাজে

প্রকাশ: ০৫:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬