০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো–কিয়েভ আলোচনা ১০ নভেম্বর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সোমবারের এই হামলাকে প্রতিবেশী দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক সময়ে হামলাটি চালানো হলো, যখন আগামী সপ্তাহে মস্কোর সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে স্থানীয় কর্মকর্তারা হামলায় ৩৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তাঁদের ধারণা ছিল, হামলার পর প্রায় ৩৮ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। সম্মুখযুদ্ধের সীমান্তবর্তী কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে রাশিয়া কয়েকটি বোমা নিক্ষেপ করলে এ হতাহতের ঘটনা ঘটে। ভবনটি ত্রাণ বিতরণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

ইউক্রেনের দাবি, প্রাথমিক হামলার পর দ্বিতীয় দফায় চালানো হামলায় একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই আশ্রয়কেন্দ্রে তখন বহু মানুষ অবস্থান করছিলেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা এবং উদ্ধারকাজে নিয়োজিত একটি দলের দুই সদস্যও রয়েছেন।

এই হামলাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার এই হামলা প্রমাণ করে যে মস্কো সংঘাত প্রশমনে আগ্রহী নয়। তাঁর ভাষ্য, গত সপ্তাহে সম্মুখযুদ্ধের সীমান্তবর্তী ওলেশকি গ্রামে যুদ্ধবিরতি এবং মানবিক ত্রাণ কার্যক্রমের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছিল, এই হামলা সেই সুযোগও নষ্ট করেছে।

এদিকে নিহত চার পুলিশ কর্মকর্তার একজনের পরিধান করা বডি ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের পুলিশ। ভিডিওতে দেখা যায়, মানুষজনকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা রেডিওতে নির্দেশিত আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা হামলার সতর্কবার্তা পান। এরপর ভিডিওতে আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকা মানুষদের দেখা যায়। কিছুক্ষণ পরই ভিডিওটি কালো হয়ে যায় এবং সব শব্দ থেমে যায়।

এদিকে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী সপ্তাহে নতুন দফার আলোচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল বৈঠকে বসবে। বৈঠকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন, মানবিক পদক্ষেপ এবং যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ২১ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠকের পর আলোচনায় বসতে সম্মত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর আগে এ ধরনের বৈঠকগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। কারণ, মস্কো তার কঠোর অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি।

রাশিয়ার দাবিগুলোর মধ্যে রয়েছে, ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে হবে, সামরিক সক্ষমতা কমাতে হবে এবং ন্যাটোতে যোগদানের চেষ্টা না করার নিশ্চয়তা দিতে হবে।

এদিকে ট্রাম্প প্রশাসনকে রাশিয়ার অবস্থানের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে। এতে কিয়েভ এবং ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে নিজের দেশের দুর্ভোগ ও যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন জেলেনস্কি। জাপোরিঝঝিয়ায় সাম্প্রতিক হামলার ঘটনাতেও তিনি একই কৌশল অবলম্বনের চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে।

ইউরোপে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকির পর সেগুলোতে তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে দুটি উড়োজাহাজ যুক্তরাজ্য ছেড়ে গিয়েছিল। তবে কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি। বেনামি সূত্র থেকে আসা এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।

সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজ

হামলায় অকেজো হয়ে গেছে ইউরোপের সাতটি দেশের কয়েক ডজন সুপারমার্কেটের ফ্রিজ (রেফ্রিজারেটর) ও ফ্রিজার (ডিপ ফ্রিজ)। এতে দোকানগুলোর হিমায়ন ব্যবস্থা অচল হয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে…

হ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তা

ইউক্রেনের জাতীয় জরুরি সতর্কতা মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়ে রাজধানী কিয়েভের বাসিন্দাদের কাছে সম্ভাব্য পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে অজ্ঞাতনামা হ্যাকাররা।

জনপ্রিয় টার্গেট

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো–কিয়েভ আলোচনা ১০ নভেম্বর

প্রকাশ: ০৯:০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬