মার্কিন নির্বাচনের ফল রাশিয়ার সঙ্গে সম্পর্কে কী প্রভাব ফেলবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

বিবিসির রুশ সম্পাদক স্টিভ রোজেনবার্গকে দেওয়া সাক্ষাৎকারে পেসকভের বক্তব্যের সারকথা ছিল—নির্বাচনের ফল যা-ই হোক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আগের মতোই স্বাভাবিক পরিস্থিতি প্রত্যাশা করছে মস্কো।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো রাশিয়ার প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার শর্ত মেনে একটি চূড়ান্ত ও আনুষ্ঠানিক শান্তিচুক্তি সই করাতে পারেননি তিনি। তবে তাঁর পররাষ্ট্রনীতি ক্রেমলিনের জন্য বেশ কিছু ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে।

সম্প্রতি রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করেছেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সমালোচনায় তাঁকে যতটা সরব দেখা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় ততটা কঠোর হতে দেখা যায়নি।

তবে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার সংবাদপত্র নেজাভিসিমায়া গাজেতা এক ভিন্ন পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছে। পত্রিকাটির পূর্বাভাস, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের উদ্যোগে শুরু হওয়া একাধিক তদন্তে জড়িয়ে পড়তে পারেন।

এতে তাঁর রাজনৈতিক মনোযোগ ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পত্রিকাটির ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে রাশিয়াসহ বিভিন্ন বিষয়ে নিজের পছন্দের নীতি বাস্তবায়ন করা ট্রাম্পের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প!

ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নির্বাচনের দিন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। একই স

ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানে আপাতত নতুন করে হামলার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর এবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণও হারিয়েছে দলটি। এর মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্য

জনপ্রিয় টার্গেট

মার্কিন নির্বাচনের ফল রাশিয়ার সঙ্গে সম্পর্কে কী প্রভাব ফেলবে

প্রকাশ: ০৪:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬