০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির ব্যাটিং তাণ্ডবে ২২ ওভারে জিতল ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক গিল। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ভারতীয় পেসাররা। আর্শদীপ সিং, গুরনুর ব্রার ও আনশুল কম্বোজের দুর্দান্ত বোলিংয়ে ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় কার্যকর হয় ডিএলএস (ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন) পদ্ধতি। নিউজিল্যান্ডের ১৮৫ রানের জবাবে ৩২ ওভারে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তুল জয় নিশ্চিত করে দলটি।

গ্লেন ফিলিপস ৩৮ ও ব্লেয়ার টিকনারের ব্যাট থেকে আসে ৩৪ রান। শেষ উইকেটে টিকনার ও জ্যাকব ডাফির ৩৯ রানের জুটি না হলে আরও কম রানে গুটিয়ে যেতে পারত স্বাগতিকেরা। ১০ ওভারে ৭০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আর্শদীপ সিং। গুরনুর ব্রার শিকার করেন ৩ উইকেট, আর আনশুল কম্বোজ নেন ২টি।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারত। অধিনায়ক শুভমান গিল ৫৬ বলে করেন ৩৭ রান। তবে ব্যাট হাতে ঝড় তোলেন কোহলি। ৫১ বলে ১৩ চার ও এক ছক্কায় ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৪৫.১। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ১৫ রান।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

‘মোস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই’

‘মোস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই’

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে দলে পেয়ে দারুণ খুশি মেলবোর্ন রেনেগেডস। বিশেষ করে ইনিংসের শেষ দিকে বোলিংয়ের জন্য মোস্তাফিজের চেয়ে ভালো বিকল্প আর নেই বলে মনে করেন দলটির জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট।

‘বুড়ো’ সাব্বির কেন ছোটদের দলে

‘বুড়ো’ সাব্বির কেন ছোটদের দলে

রাইজিং স্টার্স এশিয়া কাপের দল দেখে অবাক হয়েছেন অনেকেই। সে দলে রাখা হয়েছে ৩৫ ছুঁইছুঁই সাব্বির রহমানকে। ছোটদের টুর্নামেন্টে এই ব্যাটারকে দেখে ভক্তদের অবাক হওয়াটাই স্বাভাবিক।

বাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মুহূর্তটি জশুয়া বিশপের কাছে ছিল স্বপ্নপূরণের মতো। তাও যদি সেই ম্যাচে আসে জয়, তাহলে সেটা স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকার মতো। বিশপের সঙ্গেও ঠিক তা-ই হয়েছে। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে তাঁর দল মাঠ ছেড়েছে জয় নিয়ে।

জনপ্রিয় টার্গেট

কোহলির ব্যাটিং তাণ্ডবে ২২ ওভারে জিতল ভারত

প্রকাশ: ০৫:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬