০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে কোন মাসে কত দিন সরকারি ছুটি, দেখে নিন মাসভিত্তিক হিসাব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

জানুয়ারি: বছরের প্রথম মাসে পবিত্র শবেবরাত উপলক্ষে এক দিন ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ জানুয়ারি এ ছুটি মিলতে পারে। সে দিন রোববার। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে পবিত্র শবে বরাতের ছুটি রোববার মিলে গেলে এ সময় টানা তিনদিনের ছুটি মিলতে পারে।

ফেব্রুয়ারি: ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক দিন সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এই দিনটিও রোববার। ফলে এ সময়ও টানা তিন দিনের ছুটি মিলবে।

মার্চ: জুমাতুল বিদা (শুক্রবার), পবিত্র শবে-ই-কদর, পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস (শুক্রবার) উপলক্ষে ছুটি রয়েছে। ঈদুল ফিতরের আগে ও পরে দুদিন করে মোট ৫ দিন (একদিন শুক্রবার) ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র শবে কদরের ছুটিও পড়তে পারে ৭ মার্চ, রোববার। ফলে এর সঙ্গে শুক্র ও শনিবারের ছুটি যোগ হতে পারে। আর চাঁদ দেখা সাপেক্ষে ৮ মার্চ থেকে শুরু হবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। এই ছুটি শেষ হবে ১২ মার্চ, শুক্রবার। এর পরদিন সাপ্তাহিক ছুটি শনিবার। সে হিসাবে সাপ্তাহিক ছুটি, পবিত্র শবে কদর ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে চাকরিজীবীরা ২০২৭ সালে টানা নয় দিনের ছুটি পেতে পারেন। তবে এবার স্বাধীনতা দিবসের ছুটি পড়েছে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন।

এপ্রিল: আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (শুধুমাত্র রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে সরকারি ছুটি থাকবে। ২০২৭ সালে ১৪ এপ্রিল পড়বে বুধবার।

মে: এ মাসে মে দিবস (শনিবার), বুদ্ধ পূর্ণিমা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ঈদুল আজহায় ঈদের আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট ৬ দিনের (একদিন শনিবার) ছুটি নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ১৭ মে। সে দিন সোমবার। এর আগে দুদিন ও পরে তিনদিন ছুটি থাকবে। ফলে ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হবে ১৪ মে (সাপ্তাহিক ছুটি শুক্রবার) থেকে। ছুটি শেষ হবে ২০ মে। সেদিন বৃহস্পতিবার। চাঁদের ওপর নির্ভরশীল বুদ্ধ পূর্ণিমার ছুটিও থাকতে পারে এ দিন। এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হওয়া ছুটি চলতে পারে টানা নয়দিন।

জুন: জুন মাসে আশুরা উপলক্ষে এক দিন সরকারি ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে দিনটি পড়তে পারে ১৬ জুন, বুধবার।

জুলাই: জুলাই মাসে প্রজ্ঞাপনে কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নির্ধারণ করা হয়নি।

আগস্ট: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিন করে সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ২৫ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে এক দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালে ৫ আগস্ট পড়েছে বৃহস্পতিবার। এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এ উপলক্ষে ছুটি মিলতে পারে টানা তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হতে পারে ১৫ আগস্ট, রোববার। এর আগের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এ উপলক্ষেও টানা তিনদিনের ছুটি মিলতে পারে। জন্মাষ্টমীর ছুটি থাকবে ২৫ আগস্ট, বুধবার।

সেপ্টেম্বর: সেপ্টেম্বর মাসে প্রজ্ঞাপনে কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নির্ধারণ করা হয়নি।

অক্টোবর: অক্টোবর মাসে দুর্গাপূজায় নবমী (শনিবার), বিজয়া দশমী উপলক্ষে দুদিন ছুটি রয়েছে। নবমীর আগের দিন শুক্রবার হওয়ায় এ উপলক্ষেও টানা তিনদিনের ছুটি মিলতে পারে।

নভেম্বর: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। এ দিনটি পড়েছে রোববার। কাজেই এ উপলক্ষেও টানা তিন দিনের ছুটি মিলতে পারে।

ডিসেম্বর: বছরের শেষ মাসে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শনিবার) বড়দিন উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। বিজয় দিবস পড়েছে বৃহস্পতিবার। পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় এ উপলক্ষেও ছুটি মিলবে টানা তিন দিন।

‎ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চলবে নতুন আন্তনগর ট্রেন

৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। ট্রেন দুটি উভয় পথে দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া…

বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকার

বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও সময়ের সঙ্গে বিকশিত হয়েছে।

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমির হোসেন আমু ও শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেন।

জনপ্রিয় টার্গেট

২০২৭ সালে কোন মাসে কত দিন সরকারি ছুটি, দেখে নিন মাসভিত্তিক হিসাব

প্রকাশ: ০৬:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬