সৈকতে মিলল হাড়, ২৬ বছর পর জেলের নিখোঁজ রহস্যের সমাধান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নৌকার ক্যাপ্টেন আল বার্নস পরে লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানান, ওই মুহূর্তে তাঁর মনে হয়েছিল, তিনি মারা যেতে পারেন। তাঁর দাবি, নৌকাটি ডুবে যাওয়ার সময় তিনি সহকর্মীদের পানির স্রোতে তলিয়ে যেতে দেখেছিলেন। পরে আরও একটি ঢেউ তাঁকেও নৌকা থেকে ছিটকে প্রায় ১০০ গজ দূরে নিয়ে যায়। তিনি একটি ভাসমান পাঁচ গ্যালনের তেলের ক্যান আঁকড়ে ধরে ভেসে থাকেন এবং কিছুক্ষণ পর অন্য দুই সহকর্মী তাঁকে একটি ভেলায় তুলে নেন।

তবে রাক্সার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি ছিলেন তিন সন্তানের বাবা, ধর্মপ্রাণ খ্রিষ্টান ও পেশায় জেলে। নিজের পূর্বপুরুষের দেশ লাওসে একটি ধর্মীয় সফরে যাওয়ার জন্যও তিনি অর্থ সঞ্চয় করছিলেন।

চলতি বছরের মার্চে উত্তর ক্যালিফোর্নিয়ার সেন্টারভিল বিচে একটি হাড় পড়ে থাকতে দেখে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। হামবোল্ট কাউন্টি শেরিফের ডেপুটিরা হাড়টি উদ্ধার করে পরীক্ষা করে সেটিকে মানুষের স্যাক্রাম বা মেরুদণ্ডের নিচের অংশের হাড় হিসেবে শনাক্ত করেন।

পরে হাড়টি ডিএনএ পরীক্ষার জন্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জাস্টিসে পাঠানো হয়। পরীক্ষায় পাওয়া ডিএনএ প্রোফাইল রাক্সার পরিবারের ডিএনএর সঙ্গে মিলে যায়।

রাক্সা নিখোঁজ হওয়ার ২৬ বছর পর দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ মাইল দক্ষিণে তাঁর দেহাবশেষের একটি অংশের সন্ধান মিলল। পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

হামবোল্ট কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ডিএনএ নমুনা সংরক্ষণ করলে বহু বছর পরও এমন ঘটনার তদন্ত ও পরিচয় শনাক্তকরণে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া সম্ভব।

ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার…

দখলকৃত পশ্চিমতীরে রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি সহিংস ঘটনায় এক ইসরায়েলি নাগরিক এবং এক ফিলিস্তিনি গাড়িচালক নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জনপ্রিয় টার্গেট

বরিশালে মাদ্রাসার সভাপতি নিয়ে চরমোনাই ও বিএনপিতে উত্তেজনা

সৈকতে মিলল হাড়, ২৬ বছর পর জেলের নিখোঁজ রহস্যের সমাধান

প্রকাশ: ১২:০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬