রাজধানী ঢাকায়ও তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আজ বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ২৪ দশমিক ৮। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
আবহাওয়া দপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকার মতো দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা আজ ও আগামীকাল শুক্রবার কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

দৈনিক টার্গেট 



























