নিহত দুই শিশু হলো শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) ও কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে দুই শিশু। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও জেলেরা খবর পেয়ে নদীতে তাদের খোঁজ শুরু করেন। পরে স্থানীয় কোস্ট গার্ড স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
বেলা ২টার দিকে স্থানীয় বাসিন্দারা আরজিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, নাফ নদীতে নিখোঁজ হওয়া মো. নিশানকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সনজীব কান্তি নাথ বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই শিশুর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি বাজার জামে মসজিদের ইমামের বিরুদ্ধে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে ইমামের দাবি, ইসলামি রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি উদাহরণস্বরূপ তারেক রহমানের নাম বলেছেন।
দৈনিক টার্গেট 























