বিশ্বের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির জায়গা দখল করে নিচ্ছে এআই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৬৭ বার পঠিত হয়েছে

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) হিসাবে, ৮৬ শতাংশ নিয়োগদাতা মনে করেন, ২০৩০ সালের মধ্যে এআই ও তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি তাঁদের ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আনবে। একই সময়ে কর্মীদের বর্তমান দক্ষতার ৩৯ শতাংশ পরিবর্তিত বা অপ্রচলিত হয়ে যেতে পারে। প্রতি ১০০ কর্মীর মধ্যে ৫৯ জনেরই নতুন প্রশিক্ষণের প্রয়োজন হবে। এআই ও বিগ ডেটাকে ইতিমধ্যে সবচেয়ে দ্রুত বিকাশমান দক্ষতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই পরিবর্তনের প্রস্তুতিতে এগিয়ে এসেছে সিঙ্গাপুর। দেশটির স্কিলস অ্যান্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট এজেন্সি সম্প্রতি ২০০টির বেশি এআই কোর্সের একটি ক্যাটালগ চালু করেছে। নির্বাচিত কোর্স সম্পন্ন করা ১৮ বছর বা তার বেশি বয়সী যোগ্য সিঙ্গাপুরের নাগরিকেরা ছয় মাসের জন্য চ্যাটজিপিটি প্লাস বা গুগল এআই প্রোর মতো প্রিমিয়াম এআই টুল ব্যবহারের সুযোগও পাবেন। প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেছেন, দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রের জন্য নাগরিকদের প্রস্তুত করাই এই উদ্যোগের লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, শুধু এআই সম্পর্কে বক্তৃতা বা স্বল্পমেয়াদি প্রশিক্ষণ যথেষ্ট নয়; নিয়মিত ব্যবহারের মধ্য দিয়েই এআই-দক্ষতা তৈরি হবে। বর্তমানে অনেকেই চ্যাটজিপিটিকে প্রশ্ন করা, ই-মেইল পুনর্লিখন, নথি সংক্ষেপ করা বা ছবি তৈরির মতো সাধারণ কাজে ব্যবহার করছেন। কিন্তু এআই ফ্লুয়েন্সি হলো কাজ শুরুর আগেই চিন্তা করা—এআই কীভাবে কাজটিকে আরও ভালোভাবে সম্পন্ন করতে পারে।

এক গবেষণায় ৬৬টি প্রতিষ্ঠানের ৭ হাজার ১৩৭ জন জ্ঞানভিত্তিক কর্মীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, দৈনন্দিন কাজে এআই সহকারী ব্যবহারের সুযোগ পাওয়া কর্মীরা সপ্তাহে প্রায় দুই ঘণ্টা কম ই-মেইলে ব্যয় করেছেন। লিংকডইনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পর এর সদস্যদের যুক্ত করা এআই-সংশ্লিষ্ট দক্ষতা ১৭৭ শতাংশ বেড়েছে।

সিঙ্গাপুর এআই-দক্ষতা পরিমাপের উদ্যোগও নিয়েছে। ‘এআই রেডি কুইজ’ নামের ১৫ থেকে ২০ মিনিটের পরীক্ষায় ব্যবহারকারীদের ‘এআই অ্যাওয়ার’, ‘এআই লিটারেট’ ও ‘এআই ফ্লুয়েন্ট’—এই তিন স্তরে মূল্যায়ন করা হয়।

বিশ্লেষকদের মতে, এআই-দক্ষতা যেন নতুন সামাজিক বিভাজন তৈরি না করে, সেদিকে নজর দেওয়া জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে সরকারি কর্মচারী, শিক্ষক, নার্স, কৃষক, আইনজীবী কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা—সবারই মৌলিক এআইয়ের দক্ষতা প্রয়োজন হবে। ভবিষ্যতে এআই ব্যবহারের সক্ষমতা হয়তো ইন্টারনেট ব্যবহারের মতোই সাধারণ একটি দক্ষতায় পরিণত হবে।

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।

জনপ্রিয় টার্গেট

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি ‘মদের গুদাম’ সিলগালা

বিশ্বের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির জায়গা দখল করে নিচ্ছে এআই

প্রকাশ: ১২:১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬