ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বাংলাদেশের ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস সেবাদাতা, পেমেন্ট সেবাদাতা এবং আর্থিক প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্ক করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি এ ধরনের হামলার ঝুঁকির মাত্রা ‘উচ্চ’ বলে উল্লেখ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সংস্থাটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতা হিসেবে এই পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সাইবার হামলার ঘটনা ঘটার আগেই সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা, নিজেদের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং নজরদারির সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য। এ ধরনের সতর্কবার্তা প্রকাশ করা সার্টের নিয়মিত কার্যক্রমের অংশ।

সার্টের সতর্কবার্তায় বলা হয়েছে, এআই-সহায়তাপ্রাপ্ত সাইবার হামলায় আক্রমণকারীরা শুধু নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করেই থেমে থাকে না। কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশের পর বিভিন্ন সিস্টেমে ছড়িয়ে পড়া, গোপন পাসওয়ার্ড ও প্রবেশের তথ্য সংগ্রহ, ক্লাউডে রাখা তথ্য হাতিয়ে নেওয়া এবং আর্থিক ও গ্রাহকসংক্রান্ত তথ্য পাচারের কাজও স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।

বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের সতর্কবার্তায় আন্তর্জাতিক দুটি ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর মধ্যে চিলির আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ট্যানার সার্ভিসিওস ফিনানসিয়েরোসে (Tanner Servicios Financieros) বড় ধরনের সাইবার অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে কাজাখস্তানের অনলাইন ক্ষুদ্রঋণ প্ল্যাটফর্ম Dengoo.kz-কে লক্ষ্য করে হামলার প্রস্তুতির প্রমাণ মিলেছে। তবে দ্বিতীয় প্রতিষ্ঠানটিতে হামলাকারীদের তৈরি ক্ষতিকর সফটওয়্যার সফলভাবে চালানো হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সতর্কবার্তায় বলা হয়েছে, চিলির আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান Tanner Servicios Financieros-এর একটি অ্যাপ্লিকেশনের নিরাপত্তার দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা প্রতিষ্ঠানটির কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করে। অ্যাপ্লিকেশনটি Kubernetes নামের একটি প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছিল। একাধিক কম্পিউটারে সফটওয়্যার চালানো ও পরিচালনার কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।

অ্যাপ্লিকেশনটির দুর্বলতা কাজে লাগিয়ে দূর থেকে নিজেদের নির্দেশ অনুযায়ী কোড চালানোর সুযোগ পায় হামলাকারীরা। এরপর তারা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবস্থাপনা, ডেটাবেজ, বিভিন্ন সফটওয়্যারের সংযোগব্যবস্থা এবং ক্লাউড অবকাঠামোয় প্রবেশ করে।

তদন্তে প্রতিষ্ঠানটির ১ কোটি ৫৬ লাখের বেশি আর্থিক রেকর্ডে প্রবেশাধিকার পাওয়ার তথ্য উঠে এসেছে। এসব তথ্যের মধ্যে ছিল গ্রাহক ও আর্থিক রেকর্ড, কর্মীদের ব্যক্তিগত তথ্য, অভ্যন্তরীণ নথি এবং বিভিন্ন সিস্টেমে প্রবেশের জন্য ব্যবহৃত পরিচয়সংক্রান্ত তথ্য।

সার্টের তদন্তে আরও জানা গেছে, হামলাকারীরা একটি সিস্টেমে প্রবেশের পর সেখানকার পাসওয়ার্ড ও অন্যান্য প্রবেশসংক্রান্ত তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিস্টেমে ঢোকে। এভাবে পাঁচ বা তার বেশি দেশের ২৩টি সংযুক্ত মাইক্রোসফট এসকিউএল সার্ভারেও প্রবেশের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে কাজাখস্তানের Dengoo.kz-কে লক্ষ্য করে একটি ক্ষতিকর ওয়ার্ডপ্রেস থিম তৈরি করা হয়েছিল। ওই থিমের সঙ্গে এমন একটি ক্ষতিকর প্রোগ্রাম যুক্ত ছিল, যার মাধ্যমে দূর থেকে ওয়েবসাইটের সার্ভারে নির্দেশ পাঠানো, ফাইল দেখা, পড়া ও নতুন ফাইল তৈরি করা সম্ভব। তবে সেখানে এটি সফলভাবে ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে পারেননি তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাধারণত সাইবার হামলার জন্য আক্রমণকারীদের প্রথমে লক্ষ্যবস্তু প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অনলাইন সেবা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়। এরপর কোথায় নিরাপত্তার দুর্বলতা রয়েছে, কীভাবে সেখানে প্রবেশ করা যাবে এবং প্রবেশের পর কোন পথে অন্য সিস্টেমে যাওয়া সম্ভব, তা খুঁজে বের করতে হয়।

এআই-সহায়তাপ্রাপ্ত প্রযুক্তি এসব কাজের অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। অর্থাৎ হামলাকারীকে প্রতিটি ধাপে নিজে নির্দেশনা তৈরি করতে হয় না। এআই-চালিত সফটওয়্যার পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের ব্যবহৃত স্ক্রিপ্ট বা কমান্ড পরিবর্তন করতে পারে।

বিজিডি ই-গভ সার্টের সতর্কবার্তায় বলা হয়েছে, তদন্তে ARTEX ও CyberStrikeAI নামের এআই-সহায়তাপ্রাপ্ত পেনিট্রেশন টেস্টিং টুল শনাক্ত হয়েছে। এ ছাড়া ScopeSentry, Oktos, Chisel, Impacket, NetExec ও Kerbrute নামের বিভিন্ন সফটওয়্যার ও ইউটিলিটির ব্যবহারও পাওয়া গেছে।

এসব টুলের কয়েকটি বৈধভাবে সাইবার নিরাপত্তা পরীক্ষা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজেও ব্যবহার করা হয়। তাই কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কে এসব সফটওয়্যারের উপস্থিতি পাওয়া গেলেই সেটিকে সাইবার হামলার প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না। এগুলো কী উদ্দেশ্যে, কার অনুমতিতে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করে দেখতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, তদন্তে তিনটি উন্মুক্ত অনলাইন ডিরেক্টরিতে ৩ হাজার ৭৩২টি ফাইল পাওয়া গেছে। পাশাপাশি চারটি ARTEX কনসোল শনাক্ত হয়েছে। এসব তথ্য এআই-সহায়তাপ্রাপ্ত হামলার কার্যক্রম ও ব্যবহৃত অবকাঠামো সম্পর্কে ধারণা দেয়।

সতর্কবার্তায় বর্ণিত হামলার ধরন অনুযায়ী, প্রথমে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা অনলাইন সেবার নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করে হামলাকারীরা। এরপর সেই দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করে।

প্রবেশের পর তারা সার্ভারে সংরক্ষিত পাসওয়ার্ড, অ্যাকাউন্টের তথ্য, গোপন কোড ও অন্যান্য প্রবেশসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে। এসব তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্ক, ডেটাবেজ ও ক্লাউড ব্যবস্থায় প্রবেশের চেষ্টা করে।

একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো, কোনো প্রতিষ্ঠানের তুলনামূলক সাধারণ একটি অ্যাপ্লিকেশন আক্রান্ত হলেও সেখান থেকে ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারে পৌঁছানোর পথ তৈরি হতে পারে। যেমন, গ্রাহকের তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারলে সেটির সঙ্গে যুক্ত ডেটাবেজেও হামলাকারীরা প্রবেশের চেষ্টা করতে পারে।

একইভাবে ক্লাউডে রাখা তথ্য, অনলাইন লেনদেনের রেকর্ড, গ্রাহকের ব্যক্তিগত তথ্য এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিও ঝুঁকিতে পড়তে পারে। সতর্কবার্তায় Microsoft Azure, Amazon Web Services (AWS) এবং হাইব্রিড ক্লাউড ব্যবস্থার নিরাপত্তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এসব ব্যবস্থায় সংরক্ষিত তথ্য ও সেবা ব্যবহারের অনুমতি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে চুরি করা পরিচয় বা প্রবেশসংক্রান্ত তথ্য ব্যবহার করে হামলাকারীরা সেখানে ঢুকতে পারে।

বাংলাদেশের আর্থিক খাতের জন্যও এসব হামলার কৌশল প্রাসঙ্গিক বলে সতর্কবার্তায় উল্লেখ করেছে বিজিডি ই-গভ সার্ট। কারণ, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনলাইন অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, বিভিন্ন ধরনের এপিআই, ডেটাবেজ, ক্লাউড প্ল্যাটফর্ম এবং তৃতীয় পক্ষের প্রযুক্তিসেবার ওপর নির্ভরশীল।

বিশেষ করে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, অর্থ স্থানান্তর ও অনলাইন লেনদেনের সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেম পরস্পরের সঙ্গে সংযুক্ত। ফলে এসব ব্যবস্থার যেকোনো একটির নিরাপত্তায় দুর্বলতা থাকলে তা অন্য ব্যবস্থার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। গ্রাহকের তথ্য সংরক্ষণের ডেটাবেজ, কর্মীদের অ্যাকাউন্ট, ক্লাউডে প্রবেশের অনুমতি, সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান এবং তৃতীয় পক্ষের প্রযুক্তিসেবার নিরাপত্তাও পরীক্ষা করতে হবে।

তবে সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে, আন্তর্জাতিক এসব ঘটনার সঙ্গে বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে—এমন তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এটি বাংলাদেশের আর্থিক খাতের জন্য সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কবার্তা।

সাইবার হামলার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশের পাশাপাশি আর্থিক লেনদেনের ব্যবস্থাও অপব্যবহারের চেষ্টা হতে পারে। এ জন্য ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে লেনদেন অনুমোদনের প্রক্রিয়া আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

সতর্কবার্তায় বলা হয়েছে, নতুন যুক্ত হওয়া কোনো সুবিধাভোগীর হিসাবে প্রথমে ছোট অঙ্কের লেনদেন করে পরে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের চেষ্টা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে। একইভাবে অল্প অঙ্কের একাধিক লেনদেনের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়ার চেষ্টা শনাক্ত করতে হবে।

নতুন সুবিধাভোগী যুক্ত করার পর নির্দিষ্ট সময় অপেক্ষার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ লেনদেনে একাধিক ব্যক্তির অনুমোদন এবং সার্ভার পর্যায়ে লেনদেনের পরিমাণ ও সুবিধাভোগীর তথ্য যাচাই নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া একই লেনদেনের অনুরোধ পুনরায় পাঠিয়ে অর্থ স্থানান্তরের সুযোগ বন্ধ করতে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। শুধু নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে লেনদেনের অনুরোধ আসছে কি না, তা যাচাই করে নিরাপত্তা নিশ্চিত করা যথেষ্ট নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সাইবার হামলার ঝুঁকি কমাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটে উন্মুক্ত সব অ্যাপ্লিকেশন ও এপিআই পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সার্ট। যেসব সেবা প্রয়োজন নেই, সেগুলোর অনলাইন প্রবেশাধিকার বন্ধ করতে হবে। পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের নিরাপত্তাগত ত্রুটি নিয়মিত সংশোধন করতে হবে।

প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ও সিস্টেমে প্রবেশের ক্ষেত্রে একাধিক স্তরের পরিচয় যাচাই বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু করার সুপারিশ করা হয়েছে। এতে শুধু পাসওয়ার্ড জানলেই কোনো ব্যক্তি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না; অতিরিক্ত পরিচয় যাচাইয়ের প্রয়োজন হবে।

ক্লাউডে সংরক্ষিত তথ্যের প্রবেশাধিকার সীমিত রাখা, ডেটাবেজকে সাধারণ ইন্টারনেট থেকে আলাদা রাখা এবং কর্মীদের প্রয়োজনের অতিরিক্ত প্রবেশাধিকার না দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণব্যবস্থা চালু রাখতে হবে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনেও নিরাপত্তা পর্যবেক্ষণ নিশ্চিত করার সুপারিশ করেছে বিজিডি ই-গভ সার্ট। কারণ, এসব সময়ে নিরাপত্তা পর্যবেক্ষণে ঘাটতি থাকলে হামলা শনাক্ত করতে বিলম্ব হতে পারে।

কোনো সিস্টেমে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে প্রথমে আক্রান্ত কম্পিউটার বা সার্ভারকে অন্য সিস্টেম থেকে বিচ্ছিন্ন করতে হবে। এরপর লগ ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করে হামলার প্রবেশপথ, চুরি হওয়া তথ্য এবং আক্রান্ত অ্যাকাউন্ট শনাক্ত করতে হবে। সন্দেহজনক প্রবেশাধিকার বাতিল, পাসওয়ার্ড ও গোপন কোড পরিবর্তন এবং ক্ষতিকর সফটওয়্যার অপসারণের পর নিরাপদ ব্যাকআপ থেকে সিস্টেম পুনরুদ্ধার করতে হবে।

সতর্কবার্তায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি প্রযুক্তিসেবা সরবরাহকারী, পেমেন্ট গেটওয়ে, ক্লাউড সেবাদাতা এবং সফটওয়্যার বিক্রেতাদের নিরাপত্তাও পর্যালোচনার তাগিদ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মূল আর্থিক ব্যবস্থায় বিশেষ প্রবেশাধিকার থাকার কারণে তাদের নিরাপত্তার দুর্বলতাও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বিজিডি ই-গভ সার্ট বলেছে, শুধু সন্দেহজনক আইপি ঠিকানা বা ওয়েবসাইট ব্লক করে এ ধরনের হামলা ঠেকানো সম্ভব নয়। বরং প্রতিষ্ঠানের সব সংযুক্ত সিস্টেমে নিয়মিত নজরদারি, অ্যাপ্লিকেশনের নিরাপত্তা, পরিচয় যাচাই, আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ এবং দ্রুত সাইবার হামলা মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে হবে।

দুই দিনের প্রশিক্ষণে কোটি টাকা বেতন—ডেটা সেন্টারের কাজটা মূলত কী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে ডেটা সেন্টার নির্মাণ। আর এই অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মীর সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো।

এআই-নির্ভর শিশু যৌন নিপীড়নের ছবি বেড়েছে ৮৪০০ শতাংশের বেশি: গবেষণা

মাত্র দুই বছরের ব্যবধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি শিশু যৌন নিপীড়নের ছবি ও ভিডিওর সংখ্যা বিশ্বজুড়ে ৮ হাজার ৪০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

নিরাপত্তাত্রুটির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না নেওয়ার অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এ মামলা করেন। তাঁর অভিযোগ, যথাযথ সুরক্ষাব্যবস্থা…

জনপ্রিয় টার্গেট

এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

প্রকাশ: ১২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬