অ্যাকাউন্ট ছাড়াই যুক্ত হওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

এই সুবিধা চালু হলে যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তাঁরাও হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হতে পারবেন। এর মাধ্যমে অ্যাপ ইনস্টল করা বা অ্যাকাউন্ট খোলা ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অন্যদের সঙ্গে কথা বলা যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যাপ বা অ্যাকাউন্ট না থাকলে কেউ হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হতে পারেন না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ‘গেস্ট কল’ নামে এমন একটি সুবিধা নিয়ে কাজ করছে, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিরাও নিরাপদ লিংকের মাধ্যমে কলে যুক্ত হতে পারবেন। বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপের বিদ্যমান গেস্ট চ্যাট ব্যবস্থার ভিত্তিতেই এই সুবিধা তৈরি করা হচ্ছে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন ব্যক্তিদেরও কল করতে পারবেন, যাঁরা এই বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্মটি ব্যবহার করেন না।

এই সুবিধায় কলের আয়োজক ‘কলস’ ট্যাব থেকে একটি কল লিংক তৈরি করতে পারবেন বলে জানা গেছে। আয়োজক কলের ধরন নির্বাচন করে তৈরি হওয়া লিংকটি কপি করে অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ওই লিংকে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওয়েবের কল ইন্টারফেস খুলবে বলে জানা গেছে।

যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তাঁরাও ওয়েব ব্রাউজারে লিংকটি খুলে অতিথি হিসেবে কলে যুক্ত হতে পারবেন। এ জন্য তাঁদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা বা নতুন কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।

তবে কোনো অতিথি কলে যুক্ত হওয়ার অনুরোধ পাঠালে তাঁকে যুক্ত করার আগে প্রতিটি অনুরোধ আয়োজককে নিজে অনুমোদন দিতে হবে বলে জানা গেছে। আসন্ন এই সুবিধায় প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এনক্রিপশনের ব্যবস্থাও থাকবে বলে আশা করা হচ্ছে।

কথোপকথনের সময় অংশগ্রহণকারীদের ওপর নিয়ন্ত্রণ থাকবে কলের আয়োজকের হাতে। তিনি চাইলে অংশগ্রহণকারী যুক্ত করা, সরিয়ে দেওয়া কিংবা সবার জন্য কল শেষ করার সুযোগ পাবেন।

গেস্ট কল সুবিধাটি এখনো কাজ চলছে। পরীক্ষার জন্য উন্মুক্ত করা হয়নি। ভবিষ্যতের কোনো হালনাগাদের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ গেস্ট কল সুবিধাটি চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।

কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির সুসজ্জিত ল্যাব আর বিশাল অঙ্কের গবেষণার বাজেট। সেই সম্ভাবনার জায়গা পেছনে ফেলে আশির দশকে একজন বিজ্ঞানী এসে নামলেন কানাডার টরন্টোতে। সহকর্মীরা অনেকেই তখন আড়ালে হেসেছিলেন। অনেকেই অবাক হয়েছিলেন।

জনপ্রিয় টার্গেট

মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

অ্যাকাউন্ট ছাড়াই যুক্ত হওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

প্রকাশ: ০৪:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬